বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

সাংবাদিক তারাই হবে, যারা সৎ সাহসী ও সত্য কথা তুলে ধরেন; অঞ্জনা খান মজলিশ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২, ৩:৫৩ পিএম
সাংবাদিক তারাই হবে, যারা সৎ সাহসী ও সত্য কথা তুলে ধরেন; অঞ্জনা খান মজলিশ
মোঃ রাছেল : চাঁদপুরের কচুয়া থেকে ‘শিকড় সংবাদ’ নামের নতুন একটি সাপ্তাহিক পত্রিকার অনুমোদন দেয়া হয়েছে। সোমবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ পত্রিকার সম্পাদক জিসান আহমেদ নান্নুর হাতে নতুন এ পত্রিকার ডিক্লারেশন তুলে দেন।
এসময় তিনি বলেন, সাংবাদিকরা ন্যায় ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে এবং ন্যায় নিষ্ঠা ও বস্তু নিষ্ঠ সংবাদ তুলে ধরলে মানুষ উপকৃত হবে। সাংবাদিক তারাই হবে যারা সৎ সাহসী ও সত্য কথা লিখবে। সংবাদকর্মীদের লিখনের মাধ্যমে চাঁদপুর তথা দেশের উন্নয়নের চিত্র তুলে ধরার আহ্বান জানান তিনি।
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইমতিয়াজ হোসেনের সঞ্চালনায় এসময় চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, চাঁদপুর জজ কোর্টের আইনজীবী অ্যাড. জসিম উদ্দিন প্রধান, দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. ইসমাইল হোসেন মিয়াজী, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক সদস্য ডা. গুরুপদ দে জুয়েল, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, সিনিয়র সহ-সভাপতি আতাউল করিম, সাপ্তাহিক কচুয়া বার্তার সম্পাদক ও প্রকাশক আলমগীর তালুকদার, কচুয়া প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ রানাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকার নয়া সম্পাদক ও প্রকাশক জিসান আহমেদ নান্নু চাঁদপুর জেলা প্রশাসকের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে সত্য ও ন্যায়ের মাধ্যমে বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশন করে কচুয়াকে আরো একধাপ এগিয়ে নিতে  সকল সাংবাদিকবৃন্দ ও কচুয়া উপজেলাবাসীর দোয়া ও সহযোগিতা চেয়েছেন।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।