বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ঢাকাপোষ্ট খুব অল্প সম‌য়ের ম‌ধ্যে পাঠকপ্রিয়তা অর্জন ক‌রে‌ সারা ফে‌লে‌ছে : শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২, ১২:৪৮ পিএম
ঢাকাপোষ্ট খুব অল্প সম‌য়ের ম‌ধ্যে পাঠকপ্রিয়তা অর্জন ক‌রে‌ সারা ফে‌লে‌ছে : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রবিবেদক : দেশের শীর্ষ নিউজ পোর্টাল ঢাকা পোস্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা, ক্রেস্ট প্রদান ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা পোস্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
এসময় তিনি বলেন, গণমাধ‌্যমের সাথে আমার গভীর ও নিবিড় সম্পর্ক। ঢাকা পোষ্ট খু্ব অল্প সম‌য়ের ম‌ধ্যে পাঠক প্রিয়তা অর্জন ক‌রে‌ ব‌্যাপক সারা ফে‌লে‌ছে। গণমাধ‌্যমের নির‌পেক্ষতার কথা য‌দি বলি, তাহ‌লে ঢাকা পোস্ট অনেক এগিয়ে। কিছু কিছু প্রশ্নে নি‌রে‌পেক্ষাতা রাখা ক‌ঠিন বি‌শেষ ক‌রে অ‌ধিকা‌রের প্রশ্নে। সাদা‌কে সাদা ও কা‌লকে যেন কাল বল‌তে পা‌রে, সে‌ বিষয়ে গণমাধ‌্যমগু‌লো‌কে বি‌শেষ দৃ‌ষ্টি দি‌তে হ‌বে।
শিক্ষামন্ত্রী আরও ব‌লেন, বাংলা‌দেশের সা‌থে সা‌থে চাঁদপুরও এ‌গি‌য়ে যা‌চ্ছে। দেশেন উন্নয়নকে তুলে ধরতে গণমাধ্যম বেশ ভূমিকা রাখছে। দেশের উন্নয়নের সাথে চাঁদপু‌রের উন্নয়ন ধারাবা‌হিকতা অব‌্যাহত থাক‌বে।
চাঁদপুর প্রেসক্লা‌বের সভাপ‌তি গিয়াস উ‌দ্দিন মিল‌নের সভাপ‌তি‌ত্বে ও সাধারণ সম্পাদক রিয়াদ ফের‌দৌ‌সের প‌রিচালনায় বক্তব‌্য রা‌খেন শিক্ষামন্ত্রীর একান্ত সচিব আবু আলী মো. সাজ্জাদ হোসেন, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জু‌য়েল, চাঁদপুর প্রেসক্লা‌বের সা‌বেক সভাপ‌তি কাজ‌ী শাহাদাত, সা‌বেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক কা‌দের পলাশ।
অনুষ্ঠনের শুরুতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিকে ফুলেল শুভেচ্ছা জানায় ঢাকা পোস্টের প্রতিনিধি শরীফুল ইসলামসহ চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ। ঢাকা পোস্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে করোনাকালীন সময়ে সমাজসেবায় অবদান রাখার জন্য চাঁদপুরের সামাজিক সংগঠন তারুণ্যের অগ্রদূতকে সস্মাননা ক্রেস্ট তুলেদেন প্রধান অতিথিসহ অন্যান্যরা।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহীউদ্দীন, জেলা আওয়ামী সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, যুব ও ক্রীড়া সম্পাদক মাসুদ আলম মিল্টন, উপ দপ্তর সম্পাদক অ্যাড. রনজিত রায় চৌধুরী, প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ পাটওয়ারী, শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, মির্জা জাকির, এএইচএম আহসান উল্লাহ, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন,  চাঁদপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন শান্ত, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক একে আজাদ, ক্রীড়া সম্পাদক ফারুক আহমেদ, প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ সহ চাঁদপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমবৃন্দ।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।