রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

এম এ হান্নানকে মনোনয়ন দিতে মঞ্জিল হোসেনের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা

এস. এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৮:২৭ পিএম
এম এ হান্নানকে মনোনয়ন দিতে মঞ্জিল হোসেনের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা

ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র মঞ্জিল হোসেনের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদগঞ্জ আসনে উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এম এ হান্নানকে ধানের শীষের মনোনয়ন দিতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র মঞ্জিল হোসেনের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর-২০২৫) বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে মোটরসাইকেল শোভাযাত্রাটি বের হয়ে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির আহবায়ক আমানত গাজী, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জামাল হোসেন, মমিন গাজী, মো. কিবরিয়া, আমির হোসেন বেপারী, জাকির হোসেন চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরিফ পাটওয়ারী, মৎসজীবি দলের আহবায়ক ইউনুস বেপারী, শ্রমিক দলের আহবায়ক পিংকু কাজী, জিয়া, কৃষক দলের সভাপতি মাসুদ পাটওয়ারী, শিপন বেপারী, রানা, ছাত্রদল নেতা আশিকুর রহমান, জাকির হোসেন, আক্তার হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।