রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

এস. এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৭:২৮ পিএম
ফরিদগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) বিকালে ফরিদগঞ্জ বাসস্ট্যাণ্ড থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে ফরিদগঞ্জ পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যাণ্ডে এসে শেষ হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক আমিন মিজি।
সভায় বক্তারা বলেন, অতীতের যেকোন সময়ের তুলনায় ফরিদগঞ্জে যুবদল শক্তিশালী। এর কারণ আমাদের নেতা ফরিদগঞ্জ বিএনপির কর্ণধার উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এম এ হান্নান।
তিনি আমাদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য সাহস যুগিয়েছেন বলেই আমরা এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলার প্রতিটি ইউনিট থেকে যুবদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসেছেন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে এম এ হান্নান ধানের শীষ প্রতিক নিয়ে ফরিদগঞ্জে এসে ফরিদগঞ্জ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল অঙ্গসংগঠনের তথা ফরিদগঞ্জ বাসীর মনের আশা পূরণ করবেন।
আমরা বিএনপির চেয়ারপার্সন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমান এর উপর আমাদের বিশ্বাস রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফারুক খান, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক জহির হোসেন, সাংগঠনিক সম্পাদক রুবেল গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক এমরান হোসেন, সহ-সভাপতি সোহেল, দপ্তর সম্পাদক ফখরুল পাঠান, সহ-সভাপতি শরীফ, পৌর যুবদলের সিনিয়র সহ সভাপতি রাজু পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক সোহাগ পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তার মিয়াজি, বালিথুবা পশ্চিম ইউনিয়ন যুবদলের আহবায়ক শাহ্ আলম, সদস্য সচিব জহিরুল ইসলাম, সিনিয়র যুগ্ন আহবায়ক মো. হাসান, বালিথুবা পূর্ব ইউনিয়নের সভাপতি গিয়াস উদ্দিন, সম্পাদক কাউসার তালুকদার, সুবিদপুর পূর্ব ইউনিয়নের যুবদলের আহবায়ক ইমরান হোসেন, সদস্য সচিব আব্দুল কুদ্দুস, সিনিয়র যুগ্ন আহবায়ক মোশারফ হোসেন, সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির মাঝি, গুপ্টি পূর্ব ইউনিয়নের আহবায়ক মাহিন বেপারী, সদস্য সচিব বিল্লাল হাজী, সিনিয়ন যুগ্ন আহবায়ক হেলাল মজুমদার, গুপ্টি পশ্চিম ইউনিয়নের সভাপতি মহন পাটওয়ারী মানিক, সাধারণ সম্পাদক মিজান মোল্লা, পাইকপাড়া উত্তর ইউনিয়নের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ওহিদুর রহমান, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের সভাপতি আব্দুল মমিন, সদস্য সচিব নয়ন, গোবিন্দপুর উত্তর ইউনিয়নের সভাপতি শরীফ হোসেন, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের আহবায়ক আব্দুর রহমান, সদস্য সচিব আক্তার হোসেন, চরদু:খিয়া পূর্ব ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মিঠু, চরদু:খিয়া পশ্চিম ইউনিয়নের সভাপতি রিয়াদ গাজী, সাধারণ সম্পাদক অনিক হাসান, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের সভাপতি রুবেল, সাধারণ সম্পাদক ইমরান হোসেন, রূপসা উত্তর ইউনিয়নের আহবায়ক ইসমাইল হোসেন, সদস্য সচিব হাসান, রূপসা দক্ষিণ ইউনিয়নের সভাপতি ফয়েজ খান, সাধারণ সম্পাদক জামাল হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কয়েক হাজার নেতাকর্মী।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।