সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে দিনব্যাপী টামটা উত্তর দক্ষিণ ইউপি বিএনপির গণসংযোগ কর্মসূচি সম্পন্ন

ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আবু ইউসুফ রুপন পাটোয়ারীর

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১১:৫১ পিএম
ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আবু ইউসুফ রুপন পাটোয়ারীর
শাহরাস্তিতে দিনব্যাপী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানের শীষের  বিজয়ের লক্ষ্যে  গণসংযোগ ও কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ১, ২, ৩, ৪ ও ৫নং ওয়ার্ডে এ কর্মসূচি পরিচালিত হয়।
দলীয় সূত্র জানায়,২ টি  ইউনিয়নের  বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতা ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ রুপন পাটোয়ারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
তিনি বলেন, “আমি আপনাদের সন্তান এবং ইঞ্জিনিয়ার মমিনুল হকের একজন কর্মী। যদি বিএনপি জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তবে শিক্ষা, কর্মসংস্থান, কৃষক কল্যাণ ও স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক পরিবর্তন আনা হবে। প্রতিটি পরিবারে নাগরিক কার্ড প্রদান করে সরকারী সুবিধা পৌঁছে দেওয়া হবে  ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, “আগামী সরকার হবে জনগণের সরকার। কোনো দলীয় বিবেচনা ছাড়াই সকল নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে। বিএনপির নাম ভাঙিয়ে কেউ ব্যক্তিগত স্বার্থ হাসিল বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ালে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।
রুপন পাটোয়ারী ইসলামিক মূল্যবোধভিত্তিক সুশাসনের প্রতিশ্রুতি দিয়ে বলেন, “ইজমা, কেয়াস ও যাকাতের পদ্ধতিতে সমাজে ন্যায়ভিত্তিক পরিবর্তন আনা হবে। তিনি উল্লেখ করেন, “দুটি কলেজের পরিচালনা পর্ষদে আমি আছি, সেখানে সুশাসনের উদাহরণ প্রতিষ্ঠা করেছি। ভবিষ্যতেও জনগণের আস্থা রক্ষা করবো। শেষে তিনি সকল নেতাকর্মী ও জনগণকে বিএনপি ও ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ মমতাজ উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার এবিএম পলাশ, টামটা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমেদ, উত্তরের কিরন মুন্সি,সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, পৌরসভার যুবদলের যুগ্ন আহবায়ক মাহবুব হাসান বাবলু,  যুগ্ম সম্পাদক গোলাম ফারুক সাগর, বিএনপি নেতা ইকরামুল হাওলাদার রহিম, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রিন্স ইকবাল, সাংগঠনিক সম্পাদক আয়াত আলী বেঙ্গল, যুবদল সভাপতি মোঃ আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
গণসংযোগকালে বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক মমিনকে বিজয়ী করতে হবে। তাঁরা আরও বলেন, “পতিত সরকারের দমন-নিপীড়নে অতিষ্ঠ জনগণ এখন পরিবর্তনের জন্য প্রস্তুত। জনগণের ভোটের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারই বিএনপির মূল লক্ষ্য।”

চাঁদপুরে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক 

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০:৩৫ এম
চাঁদপুরে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক 

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তামজিদ মৃধা

চাঁদপুরের মতলব দক্ষিণে পুলিশের অভিযানে আটক হওয়া নিষিদ্ধঘোষিত ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ ইউনিয়ন বিএনপি ও যুবদলের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে। এঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ এলাকাজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় বইছে।
শনিবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আশ্বিনপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
ছাড়িয়ে নেওয়া নিষিদ্ধ ছাত্রলীগের ওই নেতার নাম তামজিদ হাসান মৃধা (৩২)। তিনি মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তামজিদ মৃধা ওই ইউনিয়নের আশ্বিনপুর গ্রামের মৃত আবদুল আউয়াল বাচ্চু মৃধার ছেলে। তার দুই ভাই বিএনপির রাজনীতির সাথে জরিত। এক ভাই তোফায়েল মৃধা উপজেলা যুবদলের সদস্য এবং আরেক ভাই আলম মৃধা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক।
তামজিদ মৃধার বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় ২০২৬ সালের ২০ সেপ্টেম্বর সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
​স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর রাত ৯টার দিকে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আশ্বিনপুর মাদ্রাসার সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন শাখার সভাপতি তামজিদ হাসান মৃধাকে আটক করে পুলিশ। খবর পেয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শরীফ পাটোয়ারী, উপজেলা যুবদলের সদস্য এবং আটক তামজিদ মৃধার বড় ভাই তোফায়েল মৃধা, আরেক ভাই ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আলম মৃধাসহ কয়েকজন ঘটনাস্থলে উপস্থিত হন। একপর্যায়ে তাঁরা পুলিশকে চাপ দিয়ে আটক ছাত্রলীগ সভাপতিকে ছাড়িয়ে নিয়ে যান। এ ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় বইছে।
​নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসী জানান, আটক তামজিদ মৃধার কাছ থেকে মাদক উদ্ধার করা হলেও সবকিছু জেনে শুনে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাঁকে ছাড়িয়ে নেন বিএনপি নেতা আবুল কালাম আজাদ। এর ফলে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এলাকাবাসীর দাবি, গত ৫ আগস্টের পর থেকে এই বিএনপি নেতা সরকারি গাছ বিক্রি, সরকারি চাল আত্মসাৎসহ নানা ধরনের অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়েছেন। মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দের কাছে বিষয়টি নিরপেক্ষ তদন্ত করে অবিলম্বে আবুল কালাম আজাদসহ তার সহযোগীদের দল থেকে বহিষ্কারের জোর দাবি জানান তারা।
​ঘটনার বিষয়ে জানতে চাইলে মতলব দক্ষিণ থানা এসআই দেলোয়ার হোসেন জানায়, অভিযান চালানোর সময় তানজিদ মৃধাকে আটক করা হয়েছিল। পরবর্তীতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এসে তাঁকে নিয়ে যান। তবে তাৎক্ষণিক তামজিদ মৃধা যে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমরা তা শনাক্ত করতে পারেনি। পরে বিষয়টি জানা গেছে সে ছাত্রলীগ নেতা।
​অভিযোগের বিষয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, তামজিদ মৃধাকে ছাড়িয়ে নেওয়ার সময় আমি ছিলাম না। তার ভাই তোফায়েল মৃধা ও আলম মৃধা তাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিয়েছে। আমি পরে গিয়ে জানতে পেরেছি পুলিশ তাকে ছেড়ে দিয়েছে।