রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবীর চেক হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৭:৩৩ পিএম
চাঁদপুরে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবীর চেক হস্তান্তর

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠানে গ্রাহকের হাতে চেক তুলে দিচ্ছেন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখছেন, কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি. এম. শওকত আলী।

চাঁদপুরে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের উদ্যোগে বীমা দাবীর চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১ নভেম্বর ২০২৫) বিকেলে শহরের এলিট চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি. এম. শওকত আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল ও একক বীমা প্রকল্প) সৈয়দ মোতাহার হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক (জনপ্রিয় বীমা প্রকল্প) মোঃ কামাল হোসেন মহসিন, এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক (ইসলামী ডিপিএস প্রকল্প) মোহাম্মদ খলিলুর রহমান শিকদার।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন উর্ধ্বতন নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক (আল-আমিন বীমা প্রকল্প) মোহাম্মদ সেলিম মিয়া।
পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন, কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি. এম. শওকত আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের মহাব্যবস্থাপক ও প্রকল্প ইনচার্জ (আল-আমিন বীমা প্রকল্প) মোঃ দেলোয়ার হোসেন উজ্জ্বল।
অনুষ্ঠান পরিচালনায় ও সার্বিক তত্বাবধানে ছিলেন, প্রকল্প ইনচার্জ মোঃ নুর ই আলম জুয়েল।
সভায় বক্তারা বলেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স সবসময় গ্রাহকদের আস্থা ও সেবার মান বজায় রাখতে বদ্ধপরিকর। বীমা দাবি দ্রুত নিষ্পত্তি ও ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে জনগণের মধ্যে বীমা সচেতনতা আরও বাড়াতে হবে।
আলোচনা শেষে ১৩০ জন গ্রাহকের মাঝে বীমা দাবীর চেক হস্তান্তর করা হয় এবং সফল বীমা প্রতিনিধিদের সম্মাননা প্রদান করা হয়।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।