রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

এনসিপি নেতা নাসিরের বক্তব্যের প্রতিবাদে ফরিদগঞ্জে যুবদলের বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

এস. এম ইকবাল প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৭:৫৮ পিএম
এনসিপি নেতা নাসিরের বক্তব্যের প্রতিবাদে ফরিদগঞ্জে যুবদলের বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফরিদগঞ্জ উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ এবং কুসপুত্তলিকা দাহ।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী কর্তৃক ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন সম্পর্কে কুরুচিপূর্ণ ও ভিত্তিহীন বক্তব্য দেওয়ার প্রতিবাদে চাঁদপুরের ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে উপজেলা যুবদল।
সোমবার (৩ নভেম্বর) বেলা সাড়ে এগারোটায় ফরিদগঞ্জ থানার সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের কালিরবাজার চৌরাস্তা হয়ে সংক্ষিপ্ত সমাবেশ ও কুশপুত্তলিকা দাহের মধ্য দিয়ে শেষ হয়।
ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব আব্দুল মতিন বলেন, এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী যে অশোভন মন্তব্য ও মিথ্যা তথ্য প্রচার করেছেন, তা শুধু একজন যুবদল নেতার বিরুদ্ধে নয়, বরং পুরো যুবদল সংগঠনের প্রতি চরম অবমাননাকর। তার এমন বক্তব্যে দলের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফরিদগঞ্জ উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ এবং কুসপুত্তলিকা দাহ।
তিনি আরো বলেন, আমাদের প্রিয় নেতা রবিউল ইসলাম নয়নের বিরুদ্ধে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, তা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। যদি তিনি দ্রুত প্রকাশ্যে ক্ষমা না চান, তবে তাকে চাঁদপুর জেলায় অবাঞ্ছিত ঘোষণা করতে বাধ্য হবো। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে কেউ পার পাবে না। যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে এর জবাব দেবে রাজপথে।
এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদল নেতা মামুনুর রশিদ মামুন, পৌর যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. রাজু পাটোয়ারী, পৌর যুবদল নেতা ফারুক হোসেন রন।
বিক্ষোভ ও সমাবেশে উপস্থিত ছিলেন যুবদল নেতা ছবুর পাটোয়ারী, জিয়া চৌধুরী, আরিফ তরফদার, আব্দুল কাইউম সুমন, আরিফ পাটোয়ারী, এমরান দনিদার, আরিফ, মাহফুজ, সুমন আনোয়ার, সবুজ, রাছেল, মাহিন মেম্বার, হাবিব মেম্বার, মাসুদ, হাফিজ, রুবেল, সাদ্দাম, রাফিকুল ইসলাম, পারভেজ, মো. শরীফ, ও তানজিল হোসেন গাজীসহ শতাধিক নেতাকর্মী।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।