বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে দোয়া চাইলেন মোমবাতি মার্কার প্রার্থী সাংবাদিক আহসান উল্লাহ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৮:৫২ পিএম
চাঁদপুরে দোয়া চাইলেন মোমবাতি মার্কার প্রার্থী সাংবাদিক আহসান উল্লাহ

চাঁদপুর শহরের ঢালীরঘাটে আঞ্জুমানে রহমানিয়া মঈনিয়া খানেকা শরীফে ভক্তদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন চাঁদপুর-৩ আসনে মোমবাতি মার্কার প্রার্থী সাংবাদিক এএইচএম আহসান উল্লাহ।

মাইজভান্ডার দরবার শরীফের আলা হযরত, আওলাদে রাসুল হযরত শাহসুফি সৈয়দ মঈনুদ্দিন আহমাদ আল হাসানী ওয়াল-হুসাইনি (র.) ও মরহুম খলিফা আব্দুল হালিম মুন্সির স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে চাঁদপুর-৩ আসনে আহলে সুন্নাত ওয়াল জামাআত সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী সাংবাদিক এএইচএম আহসান উল্লাহ সবার কাছে দোয়া চেয়েছেন।

চাঁদপুর পৌর ৫নং ওয়ার্ড ঢালীর ঘাট আঞ্জুমানে রহমানিয়া মঈনীয়া সাইফিয়া খানকা শরীফে মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) এশার পর এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

এই দোয়া অনুষ্ঠানে চাঁদপুর-হাইমচর আসনে মোমবাতি মার্কার সংসদ সদস্য প্রার্থী, আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক এএইচএম আহসান উল্লাহ সবার কাছে দোয়া চান।

এ সময় তিনি বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাআতের মধ্যে এখন আর দ্বিধাবিভক্তি নেই। রাজনৈতিক অঙ্গনে বৃহত্তর সুন্নী জোট নামে  আমরা সুন্নীরা এক হয়েছি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসন থেকে আমাকে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে মনোনীত করেছে। মোমবাতি মার্কার দাওয়াত নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। যেহেতু আমরা সবাই তরিকতের লোক, মাইজভান্ডার দরবার শরীফের আওলাদে রাসুল হযরত মঈনুদ্দীন আহমাদ আল হাসানী ওয়াল হুসাইনী এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান হযরত শাহসুফি ড. সাইফুদ্দীন আহমাদ আল হাসানী ওয়াল হুসাইনি আল মাইজভান্ডারীর মুরিদ  আপনারা। আমি আপনাদের দোয়া চাই।

Model Hospital
অনুষ্ঠানে মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন আঞ্জুমানে রহমানিয়া মঈনিয়া চাঁদপুর সদর উপজেলা কমিটির সভাপতি খলিফা মাওলানা করিব হোসেন।
উপস্থিত ছিলেন মঈনিয়া ভক্ত ও দৈনিক চাঁদপুর সময়-এর প্রকাশক মো. এরশাদ খান, মঈনিয়া খানকা শরীফের সাবেক সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, মো. সিরাজ, খানকা কমিটির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সভাপতি প্রার্থী মো. সিরাজ ঢালী, খানকার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন পাটোয়ারী, সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মো. আরশাদ, যুব ফোরামের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মো. রিয়াদ ঢালী, আঞ্জুমানে রহমানিয়া মঈনিয়া-সাইফিয়া নৌ কমিটির সভাপতি মো. মারফত আলী, সাধারণ সম্পাদক মো. মুনছুর আহম্মেদ, খানকার খাদেম মো. আব্দুর ছাত্তার গাছীসহ মঈনিয়া  সাইফিয়া ও বিভিন্ন তরিকতের ভক্তবৃন্দ। পরে মিলাদ মাহফিল শেষে সবার মাঝে তবররুক বিতরণ করা হয়।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।