রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

শাহতলী কামিল মাদরাসা পরিদর্শণে সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক মীর ইয়াছিন আলী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৮:৫৯ পিএম
শাহতলী কামিল মাদরাসা পরিদর্শণে সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক মীর ইয়াছিন আলী

শাহতলী কামিল মাদরাসা পরিদর্শনে ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক মীর মো: ইয়াছিন আলী আসলে তাকে মাদরাসার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান মাদরাসা গভর্নিং বডির নবাগত সভাপতি সাংবাদিক সোহেল রুশদী ও অধ্যক্ষ মাওলানা বিলাল হোসাইনসহ শিক্ষকবৃন্দ।

চাঁদপুর সদর উপজেলার শতবছরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসা পরিদর্শণ করেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক মীর মো: ইয়াছিন আলী।
গতকাল ৬নভেম্বর (বৃহস্পতিবার) ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক মীর মো: ইয়াছিন আলী পরিদর্শলে আসলে মাদরাসার পক্ষ থেকে তাকে স্বাগত ও ফুলেল শুভেচ্ছা জানান মাদরাসা গভর্নিং বডির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
পরিদর্শণ শেষে মাদরাসা মিলনায়তনে শিক্ষকদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাদরাসা গভর্নিং বডির নবাগত সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক মীর মো: ইয়াছিন আলী।
তিনি বক্তব্যে বলেন, আপনাদের প্রাচীনতম  মাদরাসার পরিবেশ অনেক সুন্দর ও কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করছি। মাদরাসা শিক্ষার মান বৃদ্ধিতে আপনাদের ভুমিকা রাখতে হবে। কম্পিউটার শিক্ষককে বলবো প্রতিটা শিক্ষার্থীকে কম্পিউটার স্কিল শিখাতে হবে, যেন তারা কম্পিউটার শিখে দেশের কল্যানে অবদান রাখতে পারে। শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ তৈরি করতে হবে। মাদরাসা প্রাঙ্গন পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইস এর পরিচালনায় সভাপতির বক্তব্য রাখেন মাদরাসা গভর্নিং বডির নবাগত সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
তিনি বলেন, আপনাকে মাদরাসার পক্ষ থেকে অভিনন্দন। এ মাদরাসাটি ১শ ২৫ বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আপনি যে দিকনির্দেশনা দিয়েছেন,তা শিক্ষকরা প্রতিপালন করবে। এ মাদরাসার অনেক ছাত্র দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। শিক্ষকরা খুবই মেধাবী এবং আন্তরিক। এ মাদরাসা অনেক প্রাচীনতম মাদরাসা। আপনি আসছেন আমরা খুবই খুশি।
এ সময় আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইয়াছিন মিয়া, প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, সহকারি অধ্যাপক মো: কামাল উদ্দিন, সহকারি অধ্যাপক (আরবী) মাওলানা কামাল হোসেন, সহকারি অধ্যাপক মাওলানা এমদাদ উল্ল্যাহ, সহকারি অধ্যাপক মোহাম্মদুল্লা, সহকারি অধ্যাপক মোঃ বেলায়েত হোসেন মিজি, সহকারি অধ্যাপক মাওলানা এ এন এম হেলাল উদ্দিন, প্রভাষক মাওলানা নাজির হোসাইন, ইংরেজী প্রভাষক সাদিয়া রহমান, প্রভাষক ছকিনা আক্তার, প্রভাষক মাওলানা আব্দুস৷ সালাম, প্রভাষক মাওলানা হাবিবুর রহমান,  প্রভাষক (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি) রেশমা আক্তার, প্রভাষক (হাদীস) তানজিনা, সিনিয়র শিক্ষক হাফেজ জহিরুল হক, সিনিয়র শিক্ষক মাওলানা মিজানুর রহমান, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, সহকারি শিক্ষক মো: হাবিবুর রহমান, সহকারি শিক্ষক মাওলানা বাহাউদ্দিন, সহকারি শিক্ষক মাওলানা আনিসুর রহমান, নবাগত সহকারি মৌলভী মো: আমিনুল ইসলাম, সহকারি শিক্ষক হালিমা আক্তার, ইবতেদায়ী প্রধান শরীফ মো: মোস্তফা খান, সহকারি শিক্ষক (শরীরচর্চা) মো: শরীফ হাওলাদার, জুনিয়র শিক্ষক সায়মা বিনতে ইব্রাহিম, ইবতেদায়ী কারী হাফেজ জাহাঙ্গীর, হিসাব রক্ষক মো: শরীফুর রহমান খান, মাদরাসার অফিস সহকারি মো: রিয়াদ হোসেন, অফিস সহকারি মো: শরীফ খান সহ অন্যান্যরা।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।