রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে মোতাহার হোসেন পাটওয়ারীর উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায়

দল থেকে প্রাথমিকভাবে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, সেটিই চূড়ান্ত নয় : মোতাহার পাটওয়ারী

এস. এম ইকবাল প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৭:২৯ পিএম
দল থেকে প্রাথমিকভাবে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, সেটিই চূড়ান্ত নয় : মোতাহার পাটওয়ারী

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা বক্তব্য দিচ্ছেন বিএনপি নেতা মোতাহার হোসেন পাটওয়ারী।

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে ফরিদগঞ্জ বাজারস্থ আম্বিয়া ইউনুস ফাউন্ডেশনের তৃতীয় তলায় এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটওয়ারী। সভা পরিচালনা করেন উপজেলা যুবদল নেতা মামুনুর রশিদ মামুন।
বক্তব্যে মোতাহার হোসেন পাটওয়ারী বলেন, “জাতির এক কঠিন সময়ে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সিপাহী- জনতার বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় বসানো হয়েছিল। বাংলাদেশে জিয়ার আদর্শ প্রতিষ্ঠা করতে হলে তাঁর দর্শন ও কর্মপন্থা লালন করতে হবে। আমি স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় ক্ষমতাসীনদের সঙ্গে আপস করিনি বলেই ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, মামলা-হামলার শিকার হয়েছি। তবুও অন্যায়ের সঙ্গে আপস করিনি। আজ যারা শেখ হাসিনা সরকারের সঙ্গে লিয়াজু করে চলেছেন, তারাই বড় বড় কথা বলেন। মনে রাখবেন, একদিন তাদের মুখোশ উন্মোচিত হবে, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন,আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া দল বিএনপির রাজনীতি করি। আমাদের নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। প্রতিষ্ঠাতা নেতার হাত ধরে রাজনীতিতে এসেছি, মৃত্যু পর্যন্ত বিএনপির সঙ্গেই থাকব। ছাত্রজীবন থেকেই আমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তৃণমূল থেকে কাজ করেছি, ফরিদগঞ্জ বিএনপিতে আমার ও আমার পরিবারের অবদান উপজেলাবাসী জানে। সুতরাং ফরিদগঞ্জ বিএনপি নিয়ে মন্তব্য করার আগে অন্তত একটু স্টাডি করে নিন।
মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, দল থেকে প্রাথমিকভাবে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, সেটিই চূড়ান্ত নয়। পূর্ণাঙ্গ মনোনয়ন ঘোষণার আগ পর্যন্ত ধৈর্য ধরুন। ধানের শীষের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল মতিন, উপজেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ওমর ফারুক, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমরান হোসেন স্বপন, ১৪নং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান গাজী, পৌর যুবদল নেতা ফারুক হোসেন রন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মিলন গাজী, শাহজাহান গাজী, মোহাম্মদ বাচ্চু, যুবদল নেতা আমির হোসেন, জহিরুল ইসলাম, কামরুল ইসলাম, তানভীর আহমেদ নুকিব, ফারুক হোসেন রন, মাহফুজ, এমরান হোসেন মাসুদ, সবুজ, শরীফ হোসেন, হেলাল, রোকন, রাসেল, সুমন, সাদ্দাম, সাইফুল, মামুন, মাহবুব, নয়ন, স্বেচ্ছাসেবক দলের নেতা ইমরান হোসেন স্বপন, হিজির আহমেদ, ছাত্রনেতা আব্দুল কাইয়ুম সুমন, পারভেজ, মাসুম, শরীফ ও তানজির হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মী।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।