সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে যুব বাৎসরিক প্রতিবেদন ২০২৫ - উন্মোচন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

শাহরাস্তিতে যুব রেড ক্রিসেন্ট মানবতার আলো ছড়াচ্ছে : এসিল্যান্ড হিল্লোল চাকমা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৬:০৯ পিএম
শাহরাস্তিতে যুব রেড ক্রিসেন্ট মানবতার আলো ছড়াচ্ছে : এসিল্যান্ড হিল্লোল চাকমা
শাহরাস্তিতে যুব রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে  যুব বাৎসরিক প্রতিবেদন–২০২৫ উন্মোচন ও পুরস্কার বিতরণী” শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর ২০২৫) উপজেলা পরিষদ মিলনায়তনে শাহরাস্তি যুব রেড ক্রিসেন্ট সোসাইটি দলের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন,শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা তার বক্তব্য বলেন, যুব রেড ক্রিসেন্ট হলো মানবতার এক আলোকবর্তিকা। সমাজের তরুণরা এই সংগঠনের মাধ্যমে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করছে—এটি অত্যন্ত গর্বের বিষয়।
দুর্যোগে সহায়তা, রক্তদান, পরিবেশ রক্ষা ও সামাজিক সেবামূলক কার্যক্রমে যুব রেড ক্রিসেন্টের অবদান অনন্য।
প্রশাসন সবসময় এ ধরনের ইতিবাচক তরুণ উদ্যোগের পাশে থাকবে। তিনি আরও বলেন , যুব রেড ক্রিসেন্টের সদস্যরা সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার সেবা করে যাচ্ছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শাহরাস্তি যুব রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি ও দলনেতা গাজী নাবিদ ইশতিয়াক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার পিপিএম (বার), বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর ইউনিটের সহকারী পরিচালক মো. নুরুল করিম, যুব উপদেষ্টা ও ফোকাল পারসন ওমর বিন ইউসুফ চৌধুরী, সাবেক যুব প্রধান, সাংবাদিক, নাট্যকার ও রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়, সম্মানিত উপদেষ্টা মো. মনিরুজ্জামান জুয়েল, মো. শাহপরান ও মো. মাহবুবুর সোহেল রানা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মকর্তা আবুল হাসান ও সদস্যবৃন্দ।
মো. রুবায়েদ বিন মোর্শেদের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন, সাংবাদিক ও দৈনিক আমার দেশ প্রতিনিধি মঈনুল ইসলাম কাজল, দৈনিক মানবজমিন পত্রিকা প্রতিনিধি মোঃ মাসুদ রানা, উপদেষ্ঠা মসিউর রহমান তুহিন, হাজীগঞ্জ যুবনেতা তাহমিনা আক্তার, নাবিদ, ইয়াছিন আরাফাত, শিক্ষার্থী আজমাইন আরাফাত, অহনা, ক্রিকেট সংগঠক সাদ্দাম হোসেন মিঠু প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়া তরুণ স্বেচ্ছাসেবকদের এই ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান অতিথিবৃন্দ। শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

চাঁদপুরে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক 

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০:৩৫ এম
চাঁদপুরে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক 

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তামজিদ মৃধা

চাঁদপুরের মতলব দক্ষিণে পুলিশের অভিযানে আটক হওয়া নিষিদ্ধঘোষিত ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ ইউনিয়ন বিএনপি ও যুবদলের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে। এঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ এলাকাজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় বইছে।
শনিবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আশ্বিনপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
ছাড়িয়ে নেওয়া নিষিদ্ধ ছাত্রলীগের ওই নেতার নাম তামজিদ হাসান মৃধা (৩২)। তিনি মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তামজিদ মৃধা ওই ইউনিয়নের আশ্বিনপুর গ্রামের মৃত আবদুল আউয়াল বাচ্চু মৃধার ছেলে। তার দুই ভাই বিএনপির রাজনীতির সাথে জরিত। এক ভাই তোফায়েল মৃধা উপজেলা যুবদলের সদস্য এবং আরেক ভাই আলম মৃধা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক।
তামজিদ মৃধার বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় ২০২৬ সালের ২০ সেপ্টেম্বর সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
​স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর রাত ৯টার দিকে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আশ্বিনপুর মাদ্রাসার সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন শাখার সভাপতি তামজিদ হাসান মৃধাকে আটক করে পুলিশ। খবর পেয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শরীফ পাটোয়ারী, উপজেলা যুবদলের সদস্য এবং আটক তামজিদ মৃধার বড় ভাই তোফায়েল মৃধা, আরেক ভাই ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আলম মৃধাসহ কয়েকজন ঘটনাস্থলে উপস্থিত হন। একপর্যায়ে তাঁরা পুলিশকে চাপ দিয়ে আটক ছাত্রলীগ সভাপতিকে ছাড়িয়ে নিয়ে যান। এ ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় বইছে।
​নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসী জানান, আটক তামজিদ মৃধার কাছ থেকে মাদক উদ্ধার করা হলেও সবকিছু জেনে শুনে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাঁকে ছাড়িয়ে নেন বিএনপি নেতা আবুল কালাম আজাদ। এর ফলে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এলাকাবাসীর দাবি, গত ৫ আগস্টের পর থেকে এই বিএনপি নেতা সরকারি গাছ বিক্রি, সরকারি চাল আত্মসাৎসহ নানা ধরনের অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়েছেন। মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দের কাছে বিষয়টি নিরপেক্ষ তদন্ত করে অবিলম্বে আবুল কালাম আজাদসহ তার সহযোগীদের দল থেকে বহিষ্কারের জোর দাবি জানান তারা।
​ঘটনার বিষয়ে জানতে চাইলে মতলব দক্ষিণ থানা এসআই দেলোয়ার হোসেন জানায়, অভিযান চালানোর সময় তানজিদ মৃধাকে আটক করা হয়েছিল। পরবর্তীতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এসে তাঁকে নিয়ে যান। তবে তাৎক্ষণিক তামজিদ মৃধা যে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমরা তা শনাক্ত করতে পারেনি। পরে বিষয়টি জানা গেছে সে ছাত্রলীগ নেতা।
​অভিযোগের বিষয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, তামজিদ মৃধাকে ছাড়িয়ে নেওয়ার সময় আমি ছিলাম না। তার ভাই তোফায়েল মৃধা ও আলম মৃধা তাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিয়েছে। আমি পরে গিয়ে জানতে পেরেছি পুলিশ তাকে ছেড়ে দিয়েছে।