সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

সাধারণ মানুষ ঐক্যবদ্ধ, ইসলামের পক্ষে বিজয় এবার হাতপাখার : জয়নাল আবেদীন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৮:৩৯ পিএম
সাধারণ মানুষ ঐক্যবদ্ধ, ইসলামের পক্ষে বিজয় এবার হাতপাখার : জয়নাল আবেদীন

তরপুরচন্ডী ইউনিয়নে হাতপাখার প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন নির্বাচনে গনসংযোগ করছেন।

তরপুরচন্ডী ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সংসদ সদস্য প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন দিনব্যাপী ব্যাপক নির্বাচনী গণসংযোগ পথসভা করেছেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী তিনি চাঁদপুর সদর উপজেলার চরভৈরবী ইউনিয়নে বাঁশি স্কুল, আলী দাখিল মাদ্রাসা, সেনের দিঘির পাড়, কাশিমবাজার, মেঘনা বাজার ও আনন্দবাজার সহ বিভিন্ন এলাকায় হাতপাখা মার্কার ব্যাপক গণসংযোগ পথসভা করেন।
পথসভা ও গণসংযোগকালে শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন বলেন, দুর্নীতি সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে আজ দেশের সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়েছে ইসলামের পক্ষে। অতএব বিজয় এবার হাতপাখার’ই হবে।
তিনি বলেন, বিগত সময়ে যারই ক্ষমতায় গিয়েছে, তারা প্রত্যেকে জনগণের সাথে প্রতারণা করেছে। আজ দেশের মানুষ সচেতন, ফ্যাসিস্ট স্বৈরাচার কে বিদায় করেছে। সাধারণ মানুষের সাথে কথা বলে যেটি বুঝা যাচ্ছে যে, মানুষ আর ভুল করবেনা। দুর্নীতিবাজদের ক্ষমতায় বসিয়ে তারা প্রতারিত হতে চায় না।
দেশের ওলামায়ে কেরাম, ইসলাম ও দেশপ্রেমিক জনতা ঐক্যবদ্ধ হওয়ায় সাধারণ ভোটারদের মধ্যে সাহস দেখা দিয়েছে। তারা আগামী দিনে ইসলামকে ক্ষমতায় দেখতে চায়।
তিনি বলেন, আমরা নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সম্পন্ন করব। ইনসাফের ভিত্তিতে ন্যায়বিচার নিশ্চিত করব। ভূমিহীন ও গৃহহীনদের রাষ্ট্রীয়ভাবে যথাযথ ব্যবস্থা করা হবে।
দুর্নীতিকে শূন্যতে নিয়ে আসা হবে। সচেতন শিক্ষিত ও মেধাবীদের কে নিয়ে একটি উন্নয়ন শীল দেশ গড়ে তোলা হবে।
পথ সভায় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সাবেক সভাপতি হাফেজ মাওলানা নুরুল আমিন, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা ইকবাল হোসাইন, সদর উপজেলা ইসলামী আন্দোলনের জয়েন্ট সেক্রেটারী মাওলানা আল আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফরহাদ হোসাইন, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মাওলানা আবুল বাশার, জেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ নেয়ামতুল্লাহ, জেলা ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক কেএম মাসুদুর রহমান, তরপুরচন্ডী ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মোহাম্মদ মারুফ সরদার, সেক্রেটারী মাওলানা জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব বন্দুকসি, ইউনিয়ন যুব আন্দোলনের সভাপতি মোহাম্মদ মারুফ চোকদার, ইউনিয়ন ছাত্র আন্দোলনের সভাপতি মোহাম্মদ ইয়াসিন গাজী প্রমুখ।
এছাড়াও ইসলামী আন্দোলনের ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।