বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

চাঁদপুর-৩ আসনে মোমবাতি প্রতীকের নির্বাচনী মতবিনিময় সভা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৮:৪৫ পিএম
চাঁদপুর-৩ আসনে মোমবাতি প্রতীকের নির্বাচনী মতবিনিময় সভা

চাঁদপুর-৩ আসনে মোমবাতি মার্কার প্রার্থীর নির্বাচনী মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন প্রার্থী সাংবাদিক এএইচএম আহসান উল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে আহলে সুন্নাত ওয়াল জামাআত সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহর নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ঢাকায় সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যার চেষ্টা, কুষ্টিয়া-১ আসনে মোমবাতি প্রার্থীর ছেলেকে হত্যা এবং চট্টগ্রামে সংসদ সদস্য প্রার্থী এরশাদ উল্লাহর উপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

শনিবার (১৩ ডিসেম্বর ) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই সভা। জেলা ইসলামী ফ্রন্ট অফিসে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রার্থী আহসান উল্লাহ ছাড়াও বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনে মোমবাতি মার্কার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুহাম্মদ হুমায়ুন কবির, সদস্য মাওলানা আব্দুর রউফ খান, মাওলানা আব্দুল হান্নান নিজামী, কাজী মাসুদুর রহমান, মাওলানা হাসানুজ্জামান, মুহাম্মদ নবাব খান, মাওলানা নোমান আহমেদ, কাজী মানিক, মোহাম্মদ মাঈনুদ্দীন প্রমুখ।

Model Hospital

বক্তারা বলেন, তফসিল ঘোষণার পর আজকের এই সভাটি গুরুত্বপূর্ণ। আহলে সুন্নাত ওয়াল জামাআতের একজন নেতা-কর্মীও বসে থাকার সুযোগ নেই। মানুষের ঘরে ঘরে সুফি সুন্নী মুসলমানের মার্কা মোমবাতি মার্কার সালাম পৌঁছে দিতে হবে। সুফিবাদী শান্তিকামী মানুষগুলোর ভোট যেনো এবার বৃহত্তর সুন্নী জোটের প্রার্থীকে দেয়া হয় এই অনুরোধ সবাইকে করতে হবে।

সভায় ঢাকা-৮ স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদি, চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর উপর হামলা এবং কুষ্টিয়া-১ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি মার্কার প্রার্থী মোহাম্মদ বদিরুজ্জামানের ছোট ছেলেকে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। একইসাথে খুনি এবং হত্যা চেষ্টাকারীদের অবিলম্বে গ্রেফতারের জোর দাবি জানানো হয়।

বক্তারা বলেন, সম্প্রতি এই তিনটি ঘটনাকে সরকার কীভাবে দেখে এবং কী খুনিদের ব্যাপারে কী ব্যবস্থা নেয় তার দ্বারাই প্রমাণ হবে বর্তমান সরকার কতটা নিরপেক্ষ। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড করে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সরকার কতোটা আন্তরিক, তা এসব ঘটনার কী ব্যবস্থা সরকার নেয় তার দ্বারাই স্পষ্ট হবে।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।