বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদদের স্মরণ করল সর্বস্তরের মানুষ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৬:০৮ পিএম
চাঁদপুরে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদদের স্মরণ করল সর্বস্তরের মানুষ

মহান বিজয় দিবসের প্রথম প্রহরে অঙ্গীকার পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান।

দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর সন্তান শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে চাঁদপুরের সরকারি দপ্তর, রাজনৈতিক দল, বিভিন্ন পেশাজীবী সংগঠন সহ সর্বস্তরের লোকজন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সুর্যোদয়ের সাথে সাথে শহরের মুক্তিযোদ্ধা সড়কে লেকের পাড়ে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। এরপর অঙ্গীকার পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
জেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে ডিসি সহ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সদস্যরা, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পক্ষে পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান, চাঁদপুর পৌরসভার পক্ষে পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া, জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কবির হোসেন সরদার।
সরকারি দপ্তরের মধ্যে শ্রদ্ধা নিবেদন করেন সিভিল সার্জন কার্যালয়, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল, জেলা পরিবার পরিকল্পনা অধিপ্তর, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদী কেন্দ্র চাঁদপুর, সদর উপজেলা প্রশাসন, সিআইডি চাঁদপুর জেলা, পিবিআই, রেলওয়ে পুলিশ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চাঁদপুর, জেলা মৎস্য অধিদপ্তর, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, এলজিইডি, চাঁদপুর পানি উন্নয়ন বোর্ড, সড়ক বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন, জেলা রেজিষ্ট্রারের কার্যালয়, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়, কৃষি সম্প্রসার অধিদপ্তর চাঁদপুর, প্রবাসী কল্যাণ ব্যাংক, মহিলা বিষয়ক অধিদপ্তর জেলা কার্যালয়, জেলা সমাজসেবা কার্যালয়, জেলা সমবায় কার্যালয়, জেলা খাদ্য বিভাগ, চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস, বিআরটিএ চাঁদপুর, বিটিসিএল চাঁদপুর, বিসিক জেলা কার্যালয়, তথ্য ও প্রযুক্তি অধিদপ্তর চাঁদপুর, জেলা প্রাণিসম্পদ দপ্তর, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প বাপাউবো চাঁদপুর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চাঁদপুর, কৃষি বিপনন অধিদপ্তর চাঁদপুর, বিটিসিএল ও শ্রমন কল্যাণ কেন্দ্র চাঁদপুর।
রাজনৈতিক দলের মধ্যে চাঁদপুর জেলা বিএনপি, জেলা মহিলা দল, নাগরিক ঐক্য, জাকের পার্টি জেলা শাখা, মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরাম (ম্যাফ) চাঁদপুর সহ অন্যান্য রাজনৈতিক দল ও সহযোগী সংগঠন।
এছাড়াও শ্রদ্ধ নিবেদন করে বাংলাদেশ রেডক্রিসেন্ট চাঁদপুর ইউনিট, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২, এনজিও সমন্বয় পরিষদ চাঁদপুর জেলা, এনজিও ফাউন্ডেশন চাঁদপুর জেলা, বুরো বাংলাদেশ চাঁদপুর অঞ্চল, এডাব চাঁদপুর, সচেতন নাগরিক কমিটি (সনাক) চাঁদপুর, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারি ইউনিয়ন, চাঁদপুরস্থ ফরিদগঞ্জ ফাউন্ডেশন, কালেক্টরেট কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ পাইভেট হসপিটাল এণ্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন চাঁদপুর জেলা, স্বেচ্ছাসেবী সংগঠন সাইরেন, পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারি ইউনিয়ন চাঁদপুর জেলা।
পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করে চাঁদপুর মেডিকেল কলেজ, চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর সরকারি মহিলা কলেজ, পুরান বাজার ডিগ্রি কলেজ, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ, হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আক্কাছ আলী রেলওয়ে একাডেমি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, জেলা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জেলা আইনজীবী সমিতি, চাঁদপুর প্রেসক্লাব, সাহিত্য একাডেমি।
এরপর সকাল ৮টায় চাঁদপুর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শারীরক কসরত প্রদর্শিত হয়। অন্যান্য কর্মসূচির পাশাপাশি দিবস উপলক্ষ্যে ১৬ থেকে ১৯ডিসেম্বর পর্যন্ত হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তিনদিন ব্যাপী বিজয় মেলার (চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্যের) আয়োজন করা হয়েছে।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।