সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে যথাযোগ্য মর্যাদায় ৫৫তম মহান বিজয় দিবস উদযাপন

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৭:৫০ পিএম
শাহরাস্তিতে যথাযোগ্য মর্যাদায় ৫৫তম মহান বিজয় দিবস উদযাপন

শাহরাস্তিতে মহান স্বাধীনতা সংগ্রামের ৫৫তম বিজয় দিবস–২০২৫ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তন ও কমপ্লেক্স মাঠে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

দিবসটি উপলক্ষে ভোরের প্রথম প্রহরে উপজেলা কমপ্লেক্স চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।

পরে শহীদদের স্মরণে নির্মিত শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদন করেন।

Model Hospital

দিবসটি উপলক্ষে উপজেলার সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আলোকসজ্জায় সজ্জিত করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নাজিয়া হোসেন বলেন,মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা, আত্মমর্যাদা ও জাতীয় চেতনার এক অনন্য প্রতীক। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে ১৯৭১ সালের এই দিনে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ লাভ করেছি। যাদের ত্যাগের বিনিময়ে এই বিজয় অর্জিত হয়েছে, সেই সকল শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আজ গভীর শ্রদ্ধা জানাই।

বিজয় দিবস আমাদেরকে কেবল আনন্দ উদযাপনের দিনই নয়, বরং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ গঠনে আত্মনিয়োগ করার শপথ নেওয়ার দিন। নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দিতে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সরকারি ও বেসরকারি সকলের সম্মিলিত প্রচেষ্টায় শাহরাস্তিকে একটি উন্নত, মানবিক ও স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।

মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই আমরা উন্নয়ন, সুশাসন ও সামাজিক সম্প্রীতির পথে এগিয়ে যাব—এই হোক আজকের বিজয় দিবসে আমাদের অঙ্গীকার।

এছাড়া বিজয়ের তাৎপর্য ও মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

সকালবেলা উপজেলা পরিষদ মাঠে শাহরাস্তি মডেল থানা পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ও ভিডিপি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, শরীরচর্চা ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। দুপুরে শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া ও আলোচনা সভার পাশাপাশি পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়া স্থানীয় আশ্রয়ণ প্রকল্প, আদর্শ গ্রাম, সরকারি হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। বাদ জোহর জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় শিক্ষার্থী ও শিল্পীদের অংশগ্রহণে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য,গত সোমবার  মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য বিজয় মেলার আয়োজন  ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

দিবস টি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  হিল্লোল চাকমা,শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মাইনুল ইসলাম, শাহরাস্তি প্রেসক্লাবের  পক্ষে মোঃ হাবিবুর রহমান সহ সভাপতি আমার মাসুদ রানা, সাধারণ সম্পাদক মোঃ নোমান হোসেন আখন্দ,উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার পক্ষে  আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সারোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী  মাইনুল ইসলাম , উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাকসুদ আলম,উপজেলা সমাজসেবা অফিসার মো. আবু ইসহাক, উপজেলা প্রোগ্রাম অফিসার মোঃ শাহজাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামছুল আমীন, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মাহবুব আলম,মৎস্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল সাদাফ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশিকুর রহমান,পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ নিজাম উদ্দিন সাম্স,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মেজবাহ উদ্দিন,  দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো. শাহজাহান মিয়া, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আবু হাসান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী আশ্রাফ, উপজেলা আইসিটি অফিসার  মোহাম্মদ শাহজাহান,উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মোতালেব খান, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শাহজাহান, উপ-সহকারী  তহশীলদার মো: মনির হোসেন, উপজেলা কার্যালয়ের সিএ জসীম উদ্দিন। অন্যান্যর মধ্যে ওইদিন বিভিন্ন অনুষ্ঠানমালায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের সাতজন আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৯:৩০ এম
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের সাতজন আটক

বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা ওই বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠানে দাওয়াত খেতে গিয়েছিলেন। তবে পুলিশ তাদের আটকের কারণ সম্পর্কে বিস্তারিত জানায়নি।

রোববার (২৫ অক্টোবর) শেষ বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুর বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর ছোট ভাই সলিল গুহ পিন্টু, মহিবুল আলম খোকন, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম সরদার, মিঠুন হালদার, ওয়াসকুরনী আকন ও পলাশ হাওলাদার। আটক অপর একজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু বলেন, আমাদের বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানে আমার কয়েকজন শুভাকাঙ্খীকে দাওয়াত দেওয়া হয়েছিল।

Model Hospital

রোববার সন্ধ্যার আগমুহূর্তে বিএনপির কয়েকজন কর্মী-সমর্থক আমাদের বাড়িতে এসে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন। পরে তারা লক্ষ্মীপূজার দাওয়াতে আসা ছয়জনসহ আমার ছোট ভাই পিন্টু গুহকে পুলিশের হাতে তুলে দেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর সোমবার সকালে আদালতে পাঠানো হবে।