রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন

প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার : চাঁদপুর ডিসি নাজমুল ইসলাম সরকার

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৮:৪৯ পিএম
প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার : চাঁদপুর ডিসি নাজমুল ইসলাম সরকার

চাঁদপুরে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবসে জেলা প্রশাসক মোহাম্মদ নাজমুল ইসলাম সরকারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

চাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, প্রবাসী কল্যাণ সেন্টার, প্রবাসী কল্যাণ ব্যাংক ও সিসিডিএ’ চাঁদপুরের যৌথ উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় হাসান আলী হাই স্কুল মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ নাজমুল ইসলাম সরকার।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রবাসীরা শুধু বৈদেশিক মুদ্রা অর্জনই করছেন না, তারা দেশের অর্থনীতি ও উন্নয়নের অগ্রযাত্রায় নীরব সৈনিক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স জাতীয় অর্থনীতিকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছে এবং দেশের সামগ্রিক উন্নয়নকে বেগবান করছে।

Model Hospital

তিনি বলেন, বর্তমান সরকার প্রবাসীদের নিরাপদ, বৈধ ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করছে। বিদেশগামী কর্মীদের দক্ষতা বৃদ্ধি, ভাষা জ্ঞান উন্নয়ন ও সচেতনতা তৈরির মাধ্যমে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করা সম্ভব। দক্ষ জনশক্তিই পারে বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং প্রতারণা ও হয়রানির ঝুঁকি কমাতে।

জেলা প্রশাসক আরও বলেন, প্রবাসী কল্যাণ ব্যাংক, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে অভিবাসন ব্যবস্থাপনাকে আরও জনবান্ধব ও কার্যকর করা হবে। প্রবাসী ও তাদের পরিবার যেন যেকোনো সমস্যা বা সংকটে দ্রুত সহায়তা পায়, সে লক্ষ্যে জেলা প্রশাসন সর্বদা সচেষ্ট থাকবে।

তিনি বলেন, প্রবাসীদের অধিকার রক্ষা, আইনগত সহায়তা নিশ্চিতকরণ এবং সামাজিক সুরক্ষা জোরদারে জেলা প্রশাসন সবসময় পাশে রয়েছে। প্রবাসীরা দেশের গর্ব—তাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুর রহমান এবং
প্রবাসী কল্যাণ ব্যাংকের সিনিয়র অফিসার সাদিয়া শামীমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা,অতিরিক্ত পুলিশ সুপার চাঁদপুর সদর সার্কেল খায়রুল কবির, সিসিডিএ’র চাঁদপুর জেলা সমন্বয়কারী মো. নাজমুল আহসান, রেমিট্যান্স যোদ্ধা জামাল হোসেন মোল্লা, শাহজালাল মোল্লা।

দিবসটি উপলক্ষে আয়োজিত অভিবাসী মেলায় ৫টি স্টল স্থাপন করা হয়। এতে সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট সিসিডিএ, প্রবাসী কল্যাণ ব্যাংক, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, প্রবাসী কল্যাণ সেন্টার, জনশক্তি কর্মসংস্থান সেন্টার ও প্রশিক্ষণ ব্যুরো অংশগ্রহণ করে।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ নাজমুল ইসলাম সরকার ও অন্যান্য অতিথিবৃন্দ মেলার স্টলসমূহ পরিদর্শন করেন।

দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী প্রবাসী ও তাঁদের পরিবারকে সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়। এছাড়া প্রবাসী কর্মীদের প্রতিবন্ধী সন্তানদের জন্য প্রতিবন্ধী ভাতার চেক এবং অভিবাসন প্রত্যাশীদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়েছে।

এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বিদেশে গমনেচ্ছুক নারী-পুরুষসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

রাজরাজেশ্বর ইউনিয়নবাসীর কল্যাণে আমৃত্যু কাজ করে যাবো : কবির চোকদার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৯:২৩ পিএম
রাজরাজেশ্বর ইউনিয়নবাসীর কল্যাণে আমৃত্যু কাজ করে যাবো : কবির চোকদার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদরের ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী কবির হোসেন চোকদার দলীয় নেতাকর্মী এবং এলাকার বিভিন্ন বংশের মুরব্বিদের সাথে মতবিনিময় সভা করেছেন। রোববার (২৫ অক্টোবর) বিকেলে ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গোয়ালনগর পাটোয়ারী বাজার মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

রাজরাজেশ্বর প্রধানীয়া বংশীয় মুরব্বি হাজী কাদির প্রধানীয়ার সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম চোকদারের পরিচালনায় বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী দেওয়ান, এলাকার মুরব্বি কাদির প্রধানীয়া, মোহাম্মদ মিজি, সাইদ দেওয়ান, আব্দুল বেপারী, আমু ঢালী, আলমগীর মাল, শফিকুল কুড়ালী, জাহাঙ্গীর সরকার, আবু বকর পাটোয়ারী, আবুল বকাউল, রহমান প্রধানিয়া, নাসির রাঢ়ি, নবীর দেওয়ান, সেকুল দেওয়ান, এবাদুল্লাহ দেওয়ান, হুমায়ুন বেপারী, ফজল সরকার, মুকবুল আসামি, মানিক ভুঁইয়া, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল মিজি, ২নং ওয়ার্ডের সভাপতি বাবুল প্রধানীয়া, ৩নং ওয়ার্ডের সভাপতি হানিফ ঢালী, ৪নং ওয়ার্ডে সভাপতি সেকুল বেপারী, ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবু তাহের মাল, ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোস্তফা সরকার, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সালেহ আহমদ, ৮নং ওয়ার্ডের সভাপতি হাফেজ দেওয়ানা, ৯নং ওয়ার্ডের সভাপতি বাচ্চু বেপারী প্রমুখ।

বক্তারা বলেন, আগামী ইউপি নির্বাচনে আমরা একজন সৎ, আদর্শবান এবং দক্ষ ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে চাই। যিনি এই ইউনিয়নকে সত্যিকার অর্থে একটি উন্নত ও সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে পারবে। সেই নেতৃত্বের সকল গুণাবলী আমরা ওই এলাকার কৃতি সন্তান কবির হোসেন চৌকদারের ভেতরে দেখছি। আমরা বিশ্বাস করি তিনি বাবা মায়ের মতোই একজন জনবান্ধব এবং যোগ্য জনপ্রতিনিধি হবেন। তাই দলের প্রতি অনুরোধ করবো আগামী আসন্ন ইউপি নির্বাচনে তাকে যেন দল থেকে মনোনয়ন দেওয়া হয়।

কবির হোসেন চোকদার তার বক্তব্যে বলেন, আমার বাবা-মা দুজনেই এই এলাকার জনপ্রতিনিধি ছিলেন। আজ পর্যন্ত তারা কেউ এলাকা ছেড়ে যাননি। আমিও আমার বাবা-মায়ের আদর্শকে ধারণ করে এলাকাবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করেছি। এলাকার মানুষের সুখ দুঃখের দীর্ঘ সময় পাশে ছিলাম। জনপ্রতিনিধি হই বা না হই জীবনের শেষ দিন পর্যন্ত এলাকায় মানুষের পাশে থেকে তাদের সেবা করে যাব।

Model Hospital

তিনি আরো বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শে বিশ্বাস করে বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত। ছাত্রদল, যুবদল এবং বিএনপির বিভিন্ন দায়িত্ব পালন করেছি। দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছিলাম। রাজপথে আন্দোলন সংগ্রামে স্বক্রিয় ছিলাম। তাই আমি বিশ্বাস করি, আমার দল আগামী ইউনিয়ন নির্বাচনে আমাকে মূল্যায়ন করবে। এরপরে দল থেকে যে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্ত মেনে নিয়েই আমি সামাজিক কাজ করে যাব। আমাদের অভিভাবক চাঁদপুর জেলা বিএনপির সভাপতি এমপি শেখ ফরিদ আহমেদ মানিক ভাই রাজরাজেশ্বর ইউনিয়নের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন। রাজরাজেশ্বর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গডে তোলার এই অগ্রযাত্রায় আমিও একজন সারথী হতে চাই। এজন্য আমি আপনাদের দোয়া, সমর্থন এবং ভালোবাসা কামনা করছি।

সভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃত্ব এবং এলাকার মুরুব্বীরা উপস্থিত ছিলেন।