বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে মায়া চৌধুরীকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২, ১২:৫৯ পিএম
মতলব উত্তরে মায়া চৌধুরীকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মনিরুল ইসলাম মনির : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, আমাদের সকলকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করতে হবে।

তাহলেই এই স্বাধীন বাংলাদেশ হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে আমাদের সকলের মিলেমিশে কাজ করতে হবে। বর্তমান সরকারের আমলেই স্বাধীনতা বিরোধী রাজাকারদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হয়েছে। আমাদের মনে রাখতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেতাম না।

বুধবার (২৩ফেব্রুয়ারী) বিকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের আয়োজনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এর সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির সরকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশের বার বার নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের কথা সবসময় ভাবেন। মুক্তিযোদ্ধাদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের সরকারি চাকুরিতে নিয়োগসহ অন্যান্য সুযোগ সুবিধার বিষয়েও তিনি যথেষ্ট আন্তরিক। আগামীতেও সরকারের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের সন্তানদের কল্যাণে ভূমিকা অব্যাহত থাকবে।

Model Hospital

তিনি বলেন, বিএনপির সময় বহু রাজাকারের নাম মুক্তিযোদ্ধার তালিকায় উঠানো হয়েছে। সরকারি সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা। কিন্তু বর্তমান সরকারের আমলে প্রকৃত মুক্তিযোদ্ধারাই সরকারি সকল সুযোগ সুবিধা ভোগ করছে। মুক্তিযোদ্ধাদের জন্য মাসিক ভাতা করেছেন ২০ হাজার টাকা। মুক্তিযোদ্ধাদের দিয়েছেন নতুন বাড়ি। এখন বাড়ি করার জন্য লোনও দিচ্ছেন।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাঊেশ কমান্ডার মোজ্জামেল হকের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাত্তারের পরিচালনায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ, বীর মুক্তিযোদ্ধা একেএম রিয়াজ উদ্দিন মানিক, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিয়া মো. জাহাঙ্গীর আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহ-কমান্ডার ইয়াকুব আলী।

এ সময় মুক্তিযোদ্ধা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital