রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

কাল শাহরাস্তিতে স্বাধীনতা দিবসে এমপি মমিনুল হকের সংবর্ধনা ও কনসার্ট

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১০:১৫ পিএম
কাল শাহরাস্তিতে স্বাধীনতা দিবসে এমপি মমিনুল হকের সংবর্ধনা ও কনসার্ট

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিঃ মমিনুল হকের সংবর্ধনা ও স্বাধীনতা কনসার্টের আয়োজন করা হয়েছে।আগামী ২৬ মার্চ ২০২৬ বিকাল ৩ ঘটিকায় বৃহস্পতিবার শাহরাস্তি উপজেলার উয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

আয়োজক ও স্থানীয় সূত্রে জানা যায়, টামটা উত্তর ও দক্ষিণ ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর -৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিঃ মমিনুল হক এমপি ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান পাটোয়ারী, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটনের। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন থানা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ পাটোয়ারী রোপন ।

Model Hospital

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন,উপজেলা বিএনপির সহ-সভাপতি বৃহত্তর টামটার কৃতি সন্তান শাহ মোহাম্মদ আলী।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে স্বাধীনতা দিবস উপলক্ষে সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী সাদিয়া লিজা ও শাহরিয়ার আরাফাত।আয়োজকরা জানান, স্বাধীনতার চেতনা জাগ্রত রাখা এবং স্থানীয় জনগণের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে।

এ এছাড়া স্থানীয় সাংসদ আগামীর শাহরাস্তি হাজিগঞ্জ বিনির্মাণে দলীয় কর্মী সমর্থক, নতুন প্রজন্মের সম্মুখে ঐতিহাসিক বক্তব্য প্রদান করবেন।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।