সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

কচুয়া রহিমানাগর বাজারে পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ করে দোকান নির্মাণের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১০:১৩ পিএম
কচুয়া রহিমানাগর বাজারে পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ করে দোকান নির্মাণের অভিযোগ

কচুয়ায় রহিমানাগর বাজারে পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ করে দোকান নির্মানের অভিযোগ।

কচুয়া উপজেলার রহিমানাগর বাজারে মাছ,মাংস ও সবজি বাজারের ময়লা-আবর্জনা ও পানি নিষ্কাশনের ড্রেনের উপর দোকান নির্মাণ করার অভিযোগ উঠেছে জাকির হোসেন নামে এক গরুর মাংস ব্যবসায়ীর বিরুদ্ধে।

এ ব্যাপারে জেলা প্রশাসক ও স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দিলেও ব্যবস্থা নিচ্ছে না বলে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেন।

স্থানীয় ব্যবসায়ীরা চাঁদপুর জেলা প্রশাসকের বরাবর লিখিত অভিযোগ সূত্র জানাগেছে,রহিমানাগর বাজারে ময়লা-আবর্জনা, বিভিন্ন বর্জ বাজারের ড্রেন দিয়ে খালে চলে যায়। সেজন্য বাজারের সকল ব্যবসায়ীরা পরিস্কার-পরিচ্ছন্ন থাকে। কিন্তু ড্রেন দখল করে বিভিন্ন দোকান নির্মান করে দিয়ে ব্যবসা করিতেছে। বাজারের ড্রেন দিয়ে কোন ময়না-আবর্জনা, বর্জ বাহির হতে না পারায় বাজারে সুন্দর পরিবেশ ধ্বংসের হয়ে যাচ্ছে বলে লিখিত অভিযোগ উল্লেখ করেন এবং জেলা প্রশাসকের দৃষ্টি কামনা করেন রহিমানাগর ব্যবসায়ীরা।

স্থানীয়রা জানান, রহিমানাগরে সবজি,মাছ, মাংসের বাজারে যত ময়লা আবর্জনা ও দূষিত পানি নিষ্কাশন হয় এই ড্রেনের মাধ্যমে। এই ড্রেন যদি বন্ধ হয়ে যায়, সামান্য বৃষ্টিতে বাজার হাঁটুর সমান পানিতে তলিয়ে যায়। ময়লা আবর্জনা ও দূষিত পানির দুর্গন্ধে বাজারের কোনো পরিবাশে থাকবে না।

Model Hospital

বাজার ব্যবসায়ীরা জানান,সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয় সবজি,মাছ, মাংস, পিঁয়াজ বাজারে। জাকির হোসেন নামে এক মাংস ব্যবসায়ী ড্রেনের উপর দোকান নির্মাণ কাজ শুরু করেছে। দোকানের কারনে ড্রেন বন্ধ হয়, তাহলে দুর্গন্ধ ও বৃষ্টির পানিতে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য করা যাবে না।

জাকির হোসেন বলেন,আমি এই জায়গাটি সরকারের কাছ থেকে লিজ (বন্দোবস্ত) নিয়ে আমি কাজ শুরু করেছি। এই যায়টি পূর্বে একজনে লিজ নিয়ে দোকনদারি করছে,ওনার কাছ থেকে দোকানের বিভিন্ন খরচ বাবদ ৬ থেকে ৭ লক্ষ্য টাকার বিনিময়ে আমি আমার নামে লিজ নিয়েছি।

বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাজী কবির হোসেন বলেন,আমি অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছি এবং ওইখানে বাজারের পানি নিষ্কাশনের ড্রেনটি দেখেছি। ড্রেনের পাশে জায়গাটি সরকার জাকির হোসেনের কাছে লিজ (বন্দোবস্ত) দিয়েছে। তবে বাজারের ড্রেন বন্ধ হয়ে গেলেও তখন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ জামশেদ হোসেন বলেন, জাকির হোসেন এই জায়গাটি লিজ নিয়েছে। তবে এখানে দোকান নির্মাণের জন্য কোন অনুমতি নেননি। আমি কাজ বন্ধ রাখার জন্য বলেছি।

নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের সাতজন আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৯:৩০ এম
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের সাতজন আটক

বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা ওই বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠানে দাওয়াত খেতে গিয়েছিলেন। তবে পুলিশ তাদের আটকের কারণ সম্পর্কে বিস্তারিত জানায়নি।

রোববার (২৫ অক্টোবর) শেষ বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুর বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর ছোট ভাই সলিল গুহ পিন্টু, মহিবুল আলম খোকন, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম সরদার, মিঠুন হালদার, ওয়াসকুরনী আকন ও পলাশ হাওলাদার। আটক অপর একজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু বলেন, আমাদের বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানে আমার কয়েকজন শুভাকাঙ্খীকে দাওয়াত দেওয়া হয়েছিল।

Model Hospital

রোববার সন্ধ্যার আগমুহূর্তে বিএনপির কয়েকজন কর্মী-সমর্থক আমাদের বাড়িতে এসে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন। পরে তারা লক্ষ্মীপূজার দাওয়াতে আসা ছয়জনসহ আমার ছোট ভাই পিন্টু গুহকে পুলিশের হাতে তুলে দেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর সোমবার সকালে আদালতে পাঠানো হবে।