সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

কচুয়া মোহাম্মদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার মৌলভী ইদ্রিস বকাউলের মৃত্যু বার্ষিকী

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৬:১২ পিএম
কচুয়া মোহাম্মদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার মৌলভী ইদ্রিস বকাউলের মৃত্যু বার্ষিকী

কচুয়ায় শ্রীরামপুর মোহাম্মদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার উদ্যোক্তা,মাদ্রাসার মূল ভূমিদাতা সাবেক সহকারী শিক্ষক মরহুম মৌলভী মোঃ ইদ্রিস বকাউল এর ৪১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী শ্রীরামপুর মোহাম্মদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার উদ্যোক্তা,মাদ্রাসার মূল ভূমিদাতা ও প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন, শিক্ষানুরাগী সাবেক সহকারী শিক্ষক মরহুম মৌলভী মোঃ ইদ্রিস বকাউল এর ৪১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে মাদ্রাসার মিলনায়তনে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মনির হোসাইনের সভাপতিত্বে ও মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ কবির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,বিশিষ্ট সমাজসেবক ও দানবীর মোঃ মনির হোসেন বকাউল।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো.আতাউল করিম, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ব্যাংকার রফিকুল ইসলাম ম্যানেজার, আলহাজ্ব ওহিদুর রহমান দেওয়ান, জাহাঙ্গীর আলম,আবুল বাশার বাচ্ছু, সমাজসেবক মোঃ সোহেল আহমেদ প্রমুখ।

Model Hospital

এসময় মাদ্রাসার বিভিন্ন সমাজসেবক গাজী রুহুল আমিন,গভর্নিং বডির সদস্য আবু সাঈদ মুন্সী, সমাজ সেবক মাসুম মিয়াজী,সৈকত আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা শুরুতে মাদ্রাসার প্রতিষ্ঠাতা,জমিদাতা ও শুভাকাঙ্ক্ষীদের কবর জিয়ারত আত্মা মাগফেরাত কামনা করে তাদের জন্য দোয়া করা হয়।

অনুষ্ঠানে শেষে মাদ্রাসা প্রতিষ্ঠাতা,জমিদাতা, ম্যানেজিং কমিটি ও এলাকার সকল মুসলিম মৃত্যুবরণ কারী এবং দেশ জাতির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন,মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো.মনির হোসেন।

নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের সাতজন আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৯:৩০ এম
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের সাতজন আটক

বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা ওই বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠানে দাওয়াত খেতে গিয়েছিলেন। তবে পুলিশ তাদের আটকের কারণ সম্পর্কে বিস্তারিত জানায়নি।

রোববার (২৫ অক্টোবর) শেষ বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুর বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর ছোট ভাই সলিল গুহ পিন্টু, মহিবুল আলম খোকন, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম সরদার, মিঠুন হালদার, ওয়াসকুরনী আকন ও পলাশ হাওলাদার। আটক অপর একজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু বলেন, আমাদের বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানে আমার কয়েকজন শুভাকাঙ্খীকে দাওয়াত দেওয়া হয়েছিল।

Model Hospital

রোববার সন্ধ্যার আগমুহূর্তে বিএনপির কয়েকজন কর্মী-সমর্থক আমাদের বাড়িতে এসে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন। পরে তারা লক্ষ্মীপূজার দাওয়াতে আসা ছয়জনসহ আমার ছোট ভাই পিন্টু গুহকে পুলিশের হাতে তুলে দেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর সোমবার সকালে আদালতে পাঠানো হবে।