সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

কচুয়ায় মাইজভান্ডারী মাহফিলের চাঁদা সংগ্রহকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১০:৪৯ পিএম
কচুয়ায় মাইজভান্ডারী মাহফিলের চাঁদা সংগ্রহকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২

কচুয়ায় প্রতিপক্ষের হামলায় আহত প্রবাসী হালিম।

কচুয়া উপজেলায় মাইজভান্ডারী মাহফিলের চাঁদা কালেকশন সংগ্রহকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে উভয় পক্ষের অন্তত ২ জন আহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ১১টার সময় ওই গ্রামের পাটওয়ারী বাড়িতে এই ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার কড়াইয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আগামী ৩ অক্টোবর শুক্রবার মাইজভান্ডারী মাহফিল আয়োজনের প্রস্তুতি চলছিল। এরই অংশ হিসেবে বুধবার সকাল প্রায় ১১টার দিকে আয়োজক কমিটির সদস্যরা ঢাকঢোলসহ বাড়ি বাড়ি গিয়ে চাঁদা সংগ্রহ করছিলেন।

Model Hospital

এসময় তারা নোয়াগাঁও গ্রামের পাটোয়ারী বাড়িতে গেলে প্রবাসী আব্দুল হালিমের কাছ থেকে চাঁদা গ্রহণ না করার সিদ্ধান্ত জানানো হয়। এ নিয়ে হালিমের সঙ্গে আয়োজকদের বাকবিতণ্ডা সৃষ্টি হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

অভিযোগ করে আব্দুল হালিম পাটোয়ারী জানান, আয়োজক কমিটির সদস্যরা তার কাছ থেকে চাঁদা গ্রহণে অস্বীকৃতি জানালে তিনি এর কারণ জানতে চান। এ সময় তাকে গালিগালাজ ও মারধর করা হয়, ফলে তিনি আহত হন।

অন্যদিকে, কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা তোফাজ্জল হোসেন দাবি করেন, আব্দুল হালিমের বিরুদ্ধে পূর্ব থেকে বিভিন্ন বির্তকিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সিদ্ধান্ত অনুযায়ী তার কাছ থেকে চাঁদা না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে হালিম আয়োজকদের ওপর হামলা চালান।

এতে সোহাগ নামে একজন আহত হন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।