সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে পাশাপাশি দুটি ভবনের একটি হেলে পড়েছে, সতর্কীকরণ নোটিশ

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ১২:১৩ এম
চাঁদপুরে পাশাপাশি দুটি ভবনের একটি হেলে পড়েছে, সতর্কীকরণ নোটিশ

চাঁদপুর পৌরসভার পালপাড়ায় একটি চারতলা ভবন হেলে পড়েছে আরেকটি ভবনের ওপর। এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন পাশের ভবনের মালিক। আজ রোববার দুপুরে দুটি ভবনে সতর্কীকরণ নোটিশ টাঙিয়ে ভবন খালি করার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।

রোববার দুপুরে চাঁদপুর পৌর প্রশাসক এরশাদ উদ্দিন পৌরসভার প্রকৌশলী, শহর পরিকল্পনাবিদ ও কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। বিকেলে ওই দুটি ভবনের বাসিন্দাদের ভবন ছাড়তে জরুরি নোটিশ টাঙানো হয়।

হেলে পড়া ভবনের পাশের ভবন মালিক শাহ আলম বলেন, ২০১২ সালে পৌরসভার নকশা অনুযায়ী তিনি চারতলা ভবনটি নির্মাণ করেন। পরে তাঁর প্রতিবেশী শাহজাহান পাটোয়ারী তাঁর ভবনের লাগোয়া একটি চারতলা ভবন নির্মাণ করেন। বর্তমানে শাহজাহান পাটোয়ারীর ভবনটি হেলে তাঁর ভবনের দিকে ঝুঁকে পড়েছে। তিনি আতঙ্কে রয়েছেন।

মো. শাহজাহান পাটোয়ারী বলেন, ‘আমি সৌদি আরব থাকার সময় পৌরসভার অনুমোদন নিয়ে এক ঠিকাদারের মাধ্যমে বাড়িটি করেছি। এখন যে সমস্যা দেখা দিয়েছে, সে ক্ষেত্রে ত্রুটি থাকলে আমি পৌরসভাকে সহযোগিতা করব।

Model Hospital

এ বিষয়ে চাঁদপুর পৌর প্রশাসক এরশাদ উদ্দিন বলেন, ‘তাঁরা পৌরসভার নিয়ম না মেনে ভবন দুটি নির্মাণ করেছেন। যেকোনো কারণেই হোক, একটি ভবনের সঙ্গে আরেকটি ভবন হেলে লেগে গেছে। আমরা দুটি ভবনেই সতর্কীকরণ নোটিশ দিয়েছি, যেন দ্রুত ভবন খালি করা হয়।’

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।