সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

হারানো বিজ্ঞপ্তি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১, ২:৫৬ পিএম
হারানো বিজ্ঞপ্তি

কচুয়া প্রতিনিধি : মেহেদী হাসান (সবুজ) নামের একটি ছেলে নিখোঁজ হয়েছে। তার বয়স ২০ বছর।

ছেলেটির গায়ের রং ফর্সা, হালকা-পাতলা স্বাস্থ্য, মুখমন্ডল: গোলাকার,মাথার চুল : কালো ও ছোট-ছোট, চোখের বর্ণ: কালো, উচ্চতা: ৫ ফুট ৫ ইঞ্চি। চাঁদপুরের কচুয়ার আঞ্চলিক বাংলা ভাষায় কথা বলে।

মেহেদী হাসান সবুজের পিতার নাম:মোঃ বাচ্ছু মিয়া। ঠিকানা – সাং: কাপিলাপাড়া , ডাকঘর: মনপুরা, থানা: কচুয়া, জেলা: চাঁদপুর।

গত ৬ নভেম্বর শুক্রবার সকাল ১১টার সময়
হাজীগঞ্জ মডেল কলেজে যাবে বলে ঘর থেকে বাহির হইয়া যায় তারপর আর বাড়িতে ফিরে আসে নাই।  ছেলেটি  বাড়িতে ফিরে না আসলে অনেক খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা তার কোর সন্ধান পায়নি।

Model Hospital

হারানোর সময় তার পরনে ছিল সাদা শার্ট ও কালো কালারের গেঞ্জি ছিল। এ বিষয়ে থানায় একটা জিডি করা হয়েছে। জিডি নং –৩৯৫। যদি কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান তাহলে উপরোক্ত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

যোগাযোগ: মোঃ বাচ্ছু মিয়া,
মোবাইল: 01882089265

শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১২ এম
শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর
চাঁদপুরের শীতার্তদের হাতে তুলে দিতে ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা’র উদ্যোগে জেলা প্রশাসনের কাছে ৪শ’ ৩০ পিস কম্বল হস্তান্তর করা হয়েছে।
১৫ নভেম্বর রোববার এই কম্বল বুজে নেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, আশা’র এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। সমাজের বিত্তবান সবাইকে অসহায়ের পাশে এগিয়ে আসতে হবে। আমরা দ্রুতই কম্বলগুলো প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করবো।
জানা যায়, বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল বেসরকারি ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে আশা। যারা নিজস্ব অর্থায়নে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের ন্যায় এবারও দরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য শীতবস্ত্র এভাবে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করলো।
এ কর্মকান্ড নিয়ে আশা চাঁদপুর ব্রাঞ্চের সিনিয়ির জেলা ব্যবস্থাপক শেখ ফরিদ বলেন, আমরা আশা’র পক্ষ থেকে শুধু ঋণদান কার্যক্রমই নয়, এছাড়াও আরও নানাবিধ সেবামূলক সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকি। এরমধ্যে শুধু শীতবস্ত্র বিতরণই নয়, পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফিজিওথেরাপি সেবা, শিশুদের প্রাথমিক শিক্ষা সেবাসহ দূর্যোগপূর্ণ সময়ে সরকারের অংশিজন হিসেবে মানুষের পাশে দাঁড়াই।ভবিষ্যতেও আমাদের এ ধরণের কার্যক্রম উর্দ্ধতনের নির্দেশে অব্যাহত থাকবে।
এ সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন আশা চাঁদপুর সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ব্যবস্থাপক মোঃ আব্দুল জলিল, এসই পূজন কুমার চক্রবর্তী, চাঁদপুর সদর-১ ব্রাঞ্চের ব্যবস্থাপক মোঃ শাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী ব্যবস্থাপক মো: বোরহান উদ্দিন প্রমূখ।