রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা ও সনদ বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৯:৩৭ পিএম
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা ও সনদ বিতরণ

বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভায় চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানসহ অতিথিবৃন্দের কাছ থেকে সনদপত্র ও ক্রেস্ট গ্রহণ করছেন জেলা ও উপজেলা শ্রেষ্ঠ কর্মীগণ।

“তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে করি অঙ্গীকার, আজকের প্রত্যয়ে সুন্দর আগামীর গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা, সনদপত্র ও ক্রেস্ট বিতরণ  অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ জুলাই) চাঁদপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে ও চাঁদপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর  জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
তিনি বলেন, আমাদের দেশে কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি, তাই আমাদের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে হবে। দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের বিকল্প নেই। তরুণদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিতের মাধ্যমে একটি সুস্থ, সচেতন ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করার গুরুত্বারোপ করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক এড. এ কে এম সেলিম উল্যা সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লুৎফর রহমান, চাঁদপুর সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দ্বীন, চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান এবং চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন জামিউল হিকমা।  জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. মোস্তফা কামালের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
অনুষ্ঠান শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় কর্মকর্তা-কর্মচারীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, চিকিৎসক, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চাঁদপুর সদর উপজেলা ফ্যামিলি প্ল্যানিং অফিসার মো : রবিউল ইসলামের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন শাহরিন আফরিন, সহকারী পরিচালক (ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন), চাঁদপুর জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর।  জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মানছুরা আক্তার। পরে ডকুমেন্টারি ( ভিডিও) প্রদর্শনী ও পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন, মোহাম্মদ মুস্তাফা কামাল, উপ পরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তর, চাঁদপুর।
পরে ঔষধ বিতরণ ও বৃক্ষ  রোপন কর্মসূচি উদ্বোধন করেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানসহ অতিথিবৃন্দ।

রাজরাজেশ্বর ইউনিয়নবাসীর কল্যাণে আমৃত্যু কাজ করে যাবো : কবির চোকদার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৯:২৩ পিএম
রাজরাজেশ্বর ইউনিয়নবাসীর কল্যাণে আমৃত্যু কাজ করে যাবো : কবির চোকদার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদরের ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী কবির হোসেন চোকদার দলীয় নেতাকর্মী এবং এলাকার বিভিন্ন বংশের মুরব্বিদের সাথে মতবিনিময় সভা করেছেন। রোববার (২৫ অক্টোবর) বিকেলে ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গোয়ালনগর পাটোয়ারী বাজার মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

রাজরাজেশ্বর প্রধানীয়া বংশীয় মুরব্বি হাজী কাদির প্রধানীয়ার সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম চোকদারের পরিচালনায় বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী দেওয়ান, এলাকার মুরব্বি কাদির প্রধানীয়া, মোহাম্মদ মিজি, সাইদ দেওয়ান, আব্দুল বেপারী, আমু ঢালী, আলমগীর মাল, শফিকুল কুড়ালী, জাহাঙ্গীর সরকার, আবু বকর পাটোয়ারী, আবুল বকাউল, রহমান প্রধানিয়া, নাসির রাঢ়ি, নবীর দেওয়ান, সেকুল দেওয়ান, এবাদুল্লাহ দেওয়ান, হুমায়ুন বেপারী, ফজল সরকার, মুকবুল আসামি, মানিক ভুঁইয়া, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল মিজি, ২নং ওয়ার্ডের সভাপতি বাবুল প্রধানীয়া, ৩নং ওয়ার্ডের সভাপতি হানিফ ঢালী, ৪নং ওয়ার্ডে সভাপতি সেকুল বেপারী, ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবু তাহের মাল, ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোস্তফা সরকার, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সালেহ আহমদ, ৮নং ওয়ার্ডের সভাপতি হাফেজ দেওয়ানা, ৯নং ওয়ার্ডের সভাপতি বাচ্চু বেপারী প্রমুখ।

বক্তারা বলেন, আগামী ইউপি নির্বাচনে আমরা একজন সৎ, আদর্শবান এবং দক্ষ ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে চাই। যিনি এই ইউনিয়নকে সত্যিকার অর্থে একটি উন্নত ও সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে পারবে। সেই নেতৃত্বের সকল গুণাবলী আমরা ওই এলাকার কৃতি সন্তান কবির হোসেন চৌকদারের ভেতরে দেখছি। আমরা বিশ্বাস করি তিনি বাবা মায়ের মতোই একজন জনবান্ধব এবং যোগ্য জনপ্রতিনিধি হবেন। তাই দলের প্রতি অনুরোধ করবো আগামী আসন্ন ইউপি নির্বাচনে তাকে যেন দল থেকে মনোনয়ন দেওয়া হয়।

কবির হোসেন চোকদার তার বক্তব্যে বলেন, আমার বাবা-মা দুজনেই এই এলাকার জনপ্রতিনিধি ছিলেন। আজ পর্যন্ত তারা কেউ এলাকা ছেড়ে যাননি। আমিও আমার বাবা-মায়ের আদর্শকে ধারণ করে এলাকাবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করেছি। এলাকার মানুষের সুখ দুঃখের দীর্ঘ সময় পাশে ছিলাম। জনপ্রতিনিধি হই বা না হই জীবনের শেষ দিন পর্যন্ত এলাকায় মানুষের পাশে থেকে তাদের সেবা করে যাব।

Model Hospital

তিনি আরো বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শে বিশ্বাস করে বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত। ছাত্রদল, যুবদল এবং বিএনপির বিভিন্ন দায়িত্ব পালন করেছি। দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছিলাম। রাজপথে আন্দোলন সংগ্রামে স্বক্রিয় ছিলাম। তাই আমি বিশ্বাস করি, আমার দল আগামী ইউনিয়ন নির্বাচনে আমাকে মূল্যায়ন করবে। এরপরে দল থেকে যে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্ত মেনে নিয়েই আমি সামাজিক কাজ করে যাব। আমাদের অভিভাবক চাঁদপুর জেলা বিএনপির সভাপতি এমপি শেখ ফরিদ আহমেদ মানিক ভাই রাজরাজেশ্বর ইউনিয়নের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন। রাজরাজেশ্বর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গডে তোলার এই অগ্রযাত্রায় আমিও একজন সারথী হতে চাই। এজন্য আমি আপনাদের দোয়া, সমর্থন এবং ভালোবাসা কামনা করছি।

সভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃত্ব এবং এলাকার মুরুব্বীরা উপস্থিত ছিলেন।