বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

কচুয়ায় সাংবাদিকের উপর হামলার ঘটনায় গ্রেফতার-২

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৬ মার্চ, ২০২২, ১:৪২ পিএম
কচুয়ায় সাংবাদিকের উপর হামলার ঘটনায় গ্রেফতার-২

প্রিয় চাঁদপুর রিপোর্ট : চাঁদপুরের কচুয়ায় সাংবাদিকের উপর হামলার ঘটনায় ২জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার গোহট উত্তর ইউনিয়নের পালগিরি গ্রামের শাখাওয়াত হোসেন ও গোলাম ফারুক নবির। মঙ্গলবার বিকেলে পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে দৈনিক শপথের সাংবাদিক মো. রাসেল পালগিরি বাজারে গেলে বখাটে মহিউদ্দীনের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাকে সংবাদ সংগ্রহের কাজে বাধা প্রদান করে। একপর্যায়ে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রসন্ত্র দিয়ে তার উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে রক্তাক্ত জখম করে। এসময় সজ্ঞাহীন অবস্থায় সাংবাদিক রাসেলকে রাস্তায় পড়ে থাকতে দেখে এক পথচারী তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পালগিরি গ্রামের ইসমাইল ভান্ডারির ছেলে গোলাম ফারুক নবির ও তাজুল ইসলামের ছেলে শাখওয়াত হোসেনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এঘটনায় বুধবার সাংবাদিক রাসেল বাদী হয়ে মহিউদ্দীন (মহিন)সহ ৭জনকে এজহার নামীয় ও ৫জনকে অজ্ঞাত আসামী করে কচুয়া থানায় একটি মামলা দায়ের করে।

Model Hospital

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দীন জানান, বুধবার গ্রেফতারকৃতদের চাঁদপুরের বিজ্ঞ আদালতে সোপার্দ করার মধ্য দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং এঘটনায় জড়িত অনান্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

এঘটনায় কচুয়া প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি মানিক ভৌমিক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িত সকল ব্যক্তিকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।