রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

সমুদ্রের গভীরতা মাপা যায় কিন্তু বঙ্গবন্ধুর ভালোবাসা পরিমাপ করা যাবেনা: সুজিত রায় নন্দী

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২, ২:৪৪ পিএম
সমুদ্রের গভীরতা মাপা যায় কিন্তু বঙ্গবন্ধুর ভালোবাসা পরিমাপ করা যাবেনা: সুজিত রায় নন্দী

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী বলেছেন, “সমুদ্রের গভীরতা মাপা যায় কিন্তু বাঙ্গালী জাতির প্রতি বঙ্গবন্ধুর ভালোবাসা পরিমাপ করা যাবেনা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই কিশোর বয়স থেকেই জনসাধারণের জন্য ভালবাসার স্বাক্ষর রেখে গেছেন।”

তিনি বলেন, বঙ্গবন্ধু শুধু বাঙালি জাতিরই মহান নেতা ছিলেন না, সারা বিশ্বের শোষিত, বঞ্চিত, নিপীড়িত মানুষের অন্যতম শ্রেষ্ঠ নেতা ছিলেন। বঙ্গবন্ধু সবসময় শোষিত ও বঞ্চিত মানুষের পক্ষে কথা বলেছেন। তার দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফলে বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পায়।

তিনি আরো বলেন, জাতির পিতা নীতির প্রশ্নে কখনো আপোষ করেননি তাই কলম সৈনিকদের সোনার বাংলা গড়ায় নীতির প্রশ্নে কখনো আপোষ করা যাবেনা।

বৃহস্পতিবার(১৭ মার্চ) বিকেলে রাজধানীর বিজয় নগর বিডি সমাচার কার্যালয়ে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী’ ও ‘জাতীয় শিশু দিবস’ উপলক্ষ্যে বিডি সমাচার ২৪ ডটকমের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে ভার্চ্যুয়ালে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Model Hospital

বিডি সমাচার ২৪ ডটকমের সম্পাদক মহসিন হোসেনের সভাপতিত্বে এবং বিডি সমাচার এর স্টাফ রিপোর্টার মিঠু চন্দ্র শীলের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিডি সমাচার এর আইন উপদেষ্টা শেখ জাহাঙ্গীর আলম বলেন, বঙ্গবন্ধু অন্যায়ের কাছে কখনও মাথা নত করেননি। বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন ছিল- বাঙালির অর্থনৈতিক মুক্তি, বাঙালির শোষণ-বঞ্চনা থেকে মুক্তি। জনগণের অধিকার আদায়ে তিনি ছিলেন আপসহীন।

এসময় উপস্থিত ছিলেন, বিডি সমাচার এর সহ-সম্পাদক মোঃ মিজানুর রহমান, ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির সভাপতি রাহাত হুসাইন, স্বদেশ অর্থনীতির বার্তা সম্পাদক ফরিদ আহমেদ, সিনিয়র রিপোর্টার মহিউদ্দিন খান শাওন, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদ হাসান, বিডি সমাচারের রিপোর্টার আল হাসান, মো.হাবীবসহ অন্যান্য সাংবদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

হাজীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি-সমাবেশ সফল: উপজেলা ও পৌর যুবদলের প্রতি আসাদ পাঠানের কৃতজ্ঞতা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:১৫ এম
হাজীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি-সমাবেশ সফল: উপজেলা ও পৌর যুবদলের প্রতি আসাদ পাঠানের কৃতজ্ঞতা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সফলভাবে সম্পন্ন হওয়ায় উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দ্বাদশ ইউনিয়ন যুবদলের সম্ভাব্য সভাপতি প্রার্থী আসাদ পাঠান।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজারে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দ্বাদশ ইউনিয়ন যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালি ও সমাবেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

আসাদ পাঠান বলেন, যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ সফলভাবে সম্পন্ন করায় হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তাঁদের উদ্যোগ, সাংগঠনিক প্রচেষ্টা ও সুন্দর আয়োজনের ফলে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল হয়েছে।

তিনি আরও বলেন, দ্বাদশ ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পেয়ে আনন্দিত। ভবিষ্যতেও যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন—এটাই প্রত্যাশা।

Model Hospital

পরিশেষে, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে ভূমিকা রাখা হাজীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের সকল নেতৃবৃন্দের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করেন আসাদ পাঠান।