বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নারায়ণপুরে স্যার সিরাজুল ইসলাম মসজিদ ও শ্রী বীরেন্দ্র চন্দ্র দাস প্রার্থনা কক্ষের উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৯ মার্চ, ২০২২, ১১:৫৭ এম
নারায়ণপুরে স্যার সিরাজুল ইসলাম মসজিদ ও শ্রী বীরেন্দ্র চন্দ্র দাস প্রার্থনা কক্ষের উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহি নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম সিরাজুল ইসলামের নামে “স্যার সিরাজুল ইসলাম মস্জিদ” এবং সাবেক শিক্ষক শ্রী বীরেন্দ্র চন্দ্র দাসের নামে “শ্রী বীরেন্দ্র চন্দ্র দাস প্রার্থনা” কক্ষের শুভ উদ্বোধন করা হয়েছে।

গত ১৮ মার্চ শুক্রবার সকালে নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এসএসসি ব্যাচ-১৯৯৪ এর বাস্তবায়নে আলোচনা সভা ও ফলক উন্মোচনের মধ্য দিয়ে এ ধর্মীয় প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।

আলোচনা সভায় নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. ওমর ফারুক লিটন মিয়াজী।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন স্যার সিরাজুল ইসলামের সহধর্মীনি।

Model Hospital

১৯৯৪ ব্যাচের সদস্য মিঞা মো. মামুনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আক্তার, ১৪৪নং নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হালিমা খাতুন, স্যার সিরাজুল ইসলামের ছেলে ও চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মেহেদী হাসান, প্রাক্তন শিক্ষক মো. আনোয়ার হোসেন, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, সহকারি শিক্ষক মো. শাহআলম বিএসসি, মো. ইউসুফ মিয়াজী প্রমুখ।

অনুষ্ঠানে অন্যানন্যের মধ্যে বক্তব্য রাখেন ১৯৯৪ এসএসসি ব্যাচের শিক্ষার্থী নূরে আলম জিকু, আবু সাঈদ, মো. মাইনুল হক, কাজী আবু সাঈদ, শ্রী মিন্টু চন্দ্র দাস।

আলোচনা সভার পূর্বে স্যার সিরাজুল ইসলাম মসজিদের ফলক উন্মোচন করে মসজিদ উদ্বোধন করেন নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম সিরাজুল ইসলামের সহধর্মীনি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital