মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে শিশু অধিকার দিবসে শিশুদের মাঝে বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৯:৫৯ পিএম
চাঁদপুরে শিশু অধিকার দিবসে শিশুদের মাঝে বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ

শিশু অধিকার দিবস এবং বিশ্ব শিশু সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার প্রদান করেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

শিশু অধিকার দিবস ২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির গৌরবময় ৫০ বছর পূর্তি উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি’র সঙ্গে সারা দেশের জেলা প্রশাসকদের অংশগ্রহণে এক ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল ৬অক্টোবর (মঙ্গলবার) চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ভিডিও কনফারেন্সে অংশগ্রহন করেন চাঁদপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান।
কনফারেন্সে অংশগ্রহন করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: খায়রুল কবির, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম এন জামিউল হিকমা, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মোছাদ্দেক হোসেন, প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ সহ সংশ্লিষ্টজন।
দিবস উপলক্ষে শিশুদের জন্য চিত্রাঙ্কন, দাবা, দেশাত্মবোধক ও শিশু অধিকার বিষয়ক সংগীত এবং সৃজনশীল নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার প্রদান করেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সহ সংশ্লিষ্টজন।

ডা. শেখ মহসীন আদর্শ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শিক্ষক প্রতিনিধি নির্বাচিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১১:৫৩ পিএম
ডা. শেখ মহসীন আদর্শ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শিক্ষক প্রতিনিধি নির্বাচিত

চাঁদপুরের আদর্শ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের কলেজ শিক্ষকদের প্রত্যক্ষ ভোটে (টি.আর.) শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন সহকারী অধ্যাপক ডা. শেখ মো. মহসীন।

৪ অক্টোবর ২০২৬, রবিবার দুপুর ১২টা থেকে কলেজ প্রাঙ্গণে শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সহযোগী অধ্যাপক আলহাজ্ব ডা. মো. সাহিদুল হক পাটোয়ারী ও সহকারী অধ্যাপক ডা. শেখ মো. মহসীন প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রত্যক্ষ ভোটে ডা. শেখ মো. মহসীন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হন।

জেলা প্রশাসক, চাঁদপুরের শিক্ষা শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাঈমা আফরোজের সার্বিক তত্ত্বাবধানে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে বিজয়ী শিক্ষক প্রতিনিধি ডা. শেখ মো. মহসীন সকল ভোটার ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Model Hospital

কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা প্রশাসক চাঁদপুর পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে প্রাথমিক পদক্ষেপ হিসেবে প্রথমে শিক্ষক প্রতিনিধি নির্বাচন দেওয়ার সিদ্ধান্ত নেন। পরে জেলা প্রশাসকের পক্ষ থেকে নির্বাচনের দায়িত্ব অর্পণ করা হয় জেলা প্রশাসনের শিক্ষা শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাঈমা আফরোজের ওপর।

জানা গেছে, আদর্শ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস। কলেজ প্রতিষ্ঠার উষালগ্ন থেকেই ডা. শেখ মো. মহসীন প্রতিষ্ঠানটির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন। দল-মত নির্বিশেষে চাঁদপুরবাসীর ভালোবাসা ও সহযোগিতায় নানা বাধা-বিপত্তি পেরিয়ে কলেজটি আজ প্রতিষ্ঠিত হয়েছে।

অপর প্রতিদ্বন্দ্বী সহযোগী অধ্যাপক আলহাজ্ব ডা. মো. সাহিদুল হক পাটোয়ারী অত্র হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সাবেক প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল রোটারিয়ান ডা. মোজাম্মেল হক পাটোয়ারীর ছোট ভাই।