শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

সিলেটে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের দুই নিহত ব্যক্তির দাফন সম্পন্ন

মাসুদ হোসেন প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৫:৩৫ পিএম
সিলেটে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের দুই নিহত ব্যক্তির দাফন সম্পন্ন
ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, হাইয়েস মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নের বাসিন্দা সোহেল বকাউল ও খাইরুজ্জামান পিপলের দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় প্রথমে ইউনিয়নের ৮নং ওয়ার্ড করবন্দ বকাউল বাড়িতে মৃত হাসিম বকাউলের ছোট ছেলে সোহেল বকাউল এর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পরে একইদিন সকাল ১১টায় ইউনিয়নের ২নং ওয়ার্ড পিংড়া গ্রামের তপাদার বাড়িতে খায়রুজ্জামান পিপলের জানাজার নামাজ শেষে তাকেও পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি ওই বাড়ির মরহুম আব্দুল খালেক মাস্টারের মেজো ছেলে। জানাজার নামাজে নিহতদের আত্মীয়-স্বজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বন্ধুবান্ধবসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত সবার মধ্যে শোকের আবহ বিরাজ করে। প্রিয়জনকে শেষ বিদায় জানাতে এসে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
উল্লেখ্য, গত শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৭টার সময় ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর  উপজেলার তাজপুর ইউনিয়নের চাঁনপুর গ্রাম এলাকায় অ্যাম্বুলেন্স, হাইয়েস মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে চাঁদপুর জেলার দুই ব্যক্তি নিহত হন।
এ ঘটনায় নিহত সোহেল বকাউল ও খাইরুজ্জামান পিপলের মৃত্যুতে তাঁদের পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

হাজীগঞ্জে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মাঈনুল ইসলাম প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ১:০৯ এম
হাজীগঞ্জে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

চাঁদপুরের হাজীগঞ্জে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাশেদ হোসেন (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) হাজীগঞ্জ থানার পুলিশের একাধিক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রাশেদ হোসেন হাজীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মকিমাবাদ গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. ফারুক হোসেন এবং মায়ের নাম রাশেদা বেগম।

হাজীগঞ্জ থানা-পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলম ভূঁইয়া ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে রাশেদকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর কাছ থেকে উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়।

Model Hospital

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) উপধারায় হাজীগঞ্জ থানায় মামলা করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।