বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ভ্যাকসিন নেয়া শিক্ষার্থীদের তৃষ্ণা মেটাতে আলোর মশালের ব্যতিক্রমী উদ্যোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২, ৩:১১ পিএম
কচুয়ায় ভ্যাকসিন নেয়া শিক্ষার্থীদের তৃষ্ণা মেটাতে আলোর মশালের ব্যতিক্রমী উদ্যোগ

কচুয়া প্রতিনিধি : প্রচন্ড গরমে করোনার দ্বিতীয় ডোজের টিকা নিতে আসা শিক্ষার্থীদের বিশুদ্ধ পানি পান করানোর লক্ষ্যে আলোর মশাল সামাজিক যুব সংগঠনের উদ্যোগে বিনামূল্যে সুপেয় পানি ব্যবস্থা করা হয়েছে। টিকা নিতে আসা শিক্ষার্থী, নারী, পুরুষ ও বয়োজ্যেষ্ঠদের জন্য এ সুপেয় পানির সু-ব্যবস্থা করা হয়।

বুধবার সকাল থেকেই কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ মাঠে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ করোনার টিকা নিতে এসে প্রচন্ড গরমে লাইনে দাঁড়িয়ে থাকতে হিমশিম খাচ্ছিলো। তা দেখে বেসরকারি সামাজিক সংগঠন আলোর মশালের সভাপতি ওমর ফারুক সাইমের নেতৃত্ব সংগঠনের স্বেচ্ছাসেবকরা সুপেয় পানির ব্যবস্থা করে শিক্ষার্থী ও অনান্য টিকা গ্রহীতাদের তৃষ্ণা মিটিয়ে সকলের নজর কেড়েছে। তাদের এই ব্যতিক্রমী উদ্যোগ দেখে ভূয়সী প্রশংসা করেছেন প্রশাসনিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।

টিকা নিতে আসা একাধিক শিক্ষার্থী সুমাইয়া, তাসলিমা, নুরুন্নাহার, আকিব, মেহেদী, রাজন ও সুজন জানায়, দীর্ঘ সময় তীব্র গরমে লাইনে দাঁড়িয়ে থেকে আমরা পানির তৃষ্ণা লাগে। কিন্তু আমরা কোথাও বিশুদ্ধ পানির ব্যবস্থা দেখিনি। এক বোতল পানি কিনতে আমাদের ১৫ টাকা খরচ হয়। কিন্তু আলোর মশালের ব্যানারে আমাদের বিনামূল্যে বিশুদ্ধ পানি পান করার ব্যবস্থা করে দেওয়ায় এতে আমরা স্বস্তি ফিরে পাই। এধরণের মহৎ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।

আলোর মশালের সভাপতি ওমর ফারুক সাইম জানায়, আমি লক্ষ করেছি টিকা নিতে আসা শিক্ষার্থীরা লাইনে দাড়িয়ে থেকে পানির জন্য হাহাকার করছে। এবং কেউ কেউ ট্যাপের পানি পান করছে। যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তা দেখে আমি দ্রুত সংগঠনের উদ্যোগে বিশুদ্ধ সুপেয় পানির ব্যবস্থা করি। আজ টিকা নিতে আসা প্রায় ৮জাহার শিক্ষার্থী ও অনান্য লোকজন এই পানি পান করেছে।

Model Hospital

উল্লেখ্য যে, আলোর মশাল সামাজিক যুব সংগঠন ২০১৬ সাল থেকেই বিনামূল্যে রক্তদান, দু:স্থ, অসহায় ও শীতার্ত মানুষদের পাশে দাড়িয়ে এবং করোনাকালীন সময়ে বিনামূল্যে অক্সিজেন সেবা, করোনার ওষুধ বিতরণ, কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্য সামগ্রী বিতরণ করে উপজেলা তথ্য জেলাবাসীর নজর কেড়ে ভূয়সী প্রশংসায় কুড়িয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।