শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে স্কুল বেঞ্চে ব্যতিক্রমী দেশজ সবজি উৎসব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ১০:০৬ পিএম
চাঁদপুরে স্কুল বেঞ্চে ব্যতিক্রমী দেশজ সবজি উৎসব

স্কুলের বেঞ্চে সাজানো সারি সারি সবজির ডালা। সেখানে রয়েছে বিভিন্ন ধরনের দেশীয় সবজি। এসব সবজির নাম এবং বিভিন্ন গুণাগুণ তুলে ধরছে কোমলমতি শিক্ষার্থীরা। একজন শিক্ষার্থীর চেনা এবং জানা সবজি সম্পর্কে অপর শিক্ষার্থীকে অবহিত করছে।

সোমবার (২৭ জানুয়ারি) চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় ব্যতিক্রমী দেশীয় সবজি উৎসব।

শিশুদের দেশীয় সবজির প্রতি আকৃষ্ট করতে এবং শরীরের জন্য ক্ষতিকারক চটকদার খাবার থেকে নিরুৎসাহিত করতে ব্যতিক্রমী এ উৎসবের আয়োজন করে চাঁদপুর ল্যাবরেটরি স্কুল। বেশি বেশি সবজি খাও, সুস্বাস্থ্যের অধিকারী হয়ে মেধাবী হও, কৃষি ও কৃষকের পাশে দাঁড়াও- স্লোগান ধারণ করে আয়োজিত উৎসবে প্রায় ৩০টির অধিক দেশীয় সবজি নিয়ে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এসব সবজির মধ্যে রয়েছে বরবটি, শিম, মটরসুঁটি, ফুলকপি, ব্রকলি, কুমড়া, কুমড়া ফুল, কাঁচকলা, কলা গাছের আইলকা, বিভিন্ন প্রজাতির শাক, ধনেপাতা, লেটুস, বাঁধাকপি, সজিনাপাতা, লাউ, থানকুনি, গাজর, মুলা, শালগম, বিট, গোল আলু, মেটে আলু, পেঁপে, টমেটো, বেগুন, চাল কুমড়া, করলা, কাঁকরোল, পটোল ও শসা ।

Model Hospital

বিদ্যালয়ের শিক্ষার্থী মেহজাবিন বলে, উৎসব আয়োজনের ফলে তারা অনেক সবজির সঙ্গে পরিচিত হয়েছে। শুধু তাই নয়, এসব সবজির গুণাগুণ সম্পর্কে নিজেরা জেনেছে এবং অপরকে জানাচ্ছে। সব মিলিয়ে আয়োজনটি তাদের অনেক ভালো লেগেছে।

অভিভাবক ইশরাত জাহান ইভা জানান, এমন উৎসবের সঙ্গে তারা আগে কখনো পরিচিত ছিল না। তাছাড়া আমাদের সন্তানরা একসাথে এত সবজি কখনো দেখেনি। এ উৎসবের মাধ্যমে শিশুরা এতগুলো সবজি সম্পর্কে জানতে পেরেছে। এতে শিশুরা সবজি খাওয়ার প্রতি আকৃষ্ট হবে বলে মনে করেন অভিভাবকরা।

স্কুলের উপাধ্যক্ষ মৃদুল কান্তি দাস, সহকারী শিক্ষক নাজনীন হোসাইন ও নুসরাত জাহান বলেন, বাংলাদেশে আর কোথাও এভাবে সবজি উৎসবের আয়োজন করা হয়েছে বলে আমাদের জানা নেই। তবে চাঁদপুরে আমরাই প্রথম সবজি উৎসবের আয়োজন করেছি। ব্যতিক্রমী সবজি উৎসব ঘিরে শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে বেশ আগ্রহ লক্ষ্য করা গেছে।

চাঁদপুর ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ মৃণাল কান্তি দাস বলেন, সুস্থ থাকতে প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণ করা আবশ্যক। অথচ আমাদের শিশুরা দিন দিন চটকদার খাবারের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে। তারা দেশীয় মাছ, সবজি, ফল খাওয়া থেকে সরে আসছে। অথচ দেশীয় এসব খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন এবং ওষুধি গুণাগুণ থাকে, যা শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশে অত্যন্ত প্রয়োজনীয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital