শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

চাঁদপুর শহরের আবরার রেস্টুরেন্টে বাসি গ্রীল থাকার অপরাধে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২, ৩:২৩ পিএম
চাঁদপুর শহরের আবরার রেস্টুরেন্টে বাসি গ্রীল থাকার অপরাধে ভোক্তা অধিদপ্তরের জরিমানা
মাসুদ হোসেন : চাঁদপুরে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় আবরার রেস্টুরেন্ট এন্ড কাবাব হাউজকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলার সহকারী পরিচালক নূর হোসেনের নেতৃত্বে চাঁদপুর জেলা শহরের বাসস্ট্যান্ড ও ইলিশ চত্তর এলাকার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।
এছাড়াও তরমুজ ব্যবসায়ীদের ন্যায্য মূল্যে তরমুজ বিক্রি করতে বলা হয়েছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেয়ার বিষয়টিও জানিয়ে দিয়েছেন সহকারী পরিচালক নুর হোসেন।
সহকারি পরিচালক নূর হোসেন জানান, খাদ্যের মান নিয়ন্ত্রণ ও বাজারের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় আজ অভিযান চলাকালে চাঁদপুর জেলা শহরের বাসস্ট্যান্ড ও ইলিশ চত্বর এলাকায় ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের অপরাধে আবরার রেস্টুরেন্ট এন্ড কাবাব হাউজে বাসি গ্রীল পাওয়ায় এবং পণ্যের মূল্য না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এরপরেও যদি এসব বিক্রেতারা ভোক্তার সাথে কোন অপরাধ করে থাকে তবে প্রমাণসহ (রশিদ, অডিও, ভিডিওসহ) ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ করুন। অভিযানে সহায়তা করেন চাঁদপুর সদর মডেল থানা পুলিশ সদস্যরা। এ ধরনের তদারকি জনস্বার্থে অব্যাহত থাকবে বলে এ কর্মকর্তা জানিয়েছেন।

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।