বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে প্রয়াত সাংবাদিক জাকির হোসাইন খাঁনের স্মরণে কোরআন খতম ও দোয়া মাহফিল

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২, ৫:৩৩ পিএম
শাহরাস্তিতে প্রয়াত সাংবাদিক জাকির হোসাইন খাঁনের স্মরণে কোরআন খতম ও দোয়া মাহফিল
মো. মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি  দৈনিক চাঁদপুর প্রতিদিনের শাহরাস্তি উপজেলা নিজস্ব প্রতিবেদক প্রয়াত সাংবাদিক জাকির হোসাইন খাঁনের স্মরণে  কোরআন খতম ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭-এপ্রিল) শাহরাস্তি (রহ:) মাজার সংলগ্ন এতিমখানায় শাহরাস্তি প্রেসক্লাবের উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়।
মরহুমের রুহের মাগফেরাত কামনা করে ওই কোরআন খতম ও দোয়া মাহফিল শেষে প্রেসক্লাব নেতৃবৃন্দ এতিম শিশুদের সঙ্গে নিয়ে ইফতার আয়োজন করে। ওই সময় মরহুমের বর্ণাঢ্যময় জীবন নিয়ে আলোচকগন সংক্ষিপ্ত আলোচনা করেন। এতে বক্তাগণ আলাপচারিতায় তার ইহকালের কর্মকাণ্ড যেন আল্লাহ পাক নেক আমলে কবুল মঞ্জুর করে আখেরাতের জীবনকে সুখ শান্তিতে কবরের জিন্দেগী শান্তিময় করেন সে প্রার্থনা করেন সবাই।
এতে অংশগ্রহণ করেন শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক সভাপতি সুচিপাড়া ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মোঃ আবুল কালাম, প্রেসক্লাবের সহ-সভাপতি মইনুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাহরাস্তিতে প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ আমরুজ্জামান সবুজ, সহ যুগ্ন সম্পাদক সকলের কন্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক ফয়েজ আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক এবং মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, প্রচার ও অর্থ সম্পাদক মোঃ জামাল হোসেন, ক্রীড়া সম্পাদক মহিউদ্দিন, প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য কামরুজ্জামান সেন্টু, জাতীয় সাংবাদিক ফোরামের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাসানুজ্জামান, ইত্তেফাক শাহরাস্তি প্রতিনিধি জসিম উদ্দিন, গণমাধ্যমকর্মী আহসান হাবীব।
উল্লেখ্য, দীর্ঘদিন ডায়াবেটিক লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে গত ৫ এপ্রিল রাতে তিনি মৃত্যুবরণ করেন।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।