কচুয়ায় বিআরটিসি বাস ও মোটরসাইকেল সংঘর্ষে গুরুতর আহত হাবিব
মোঃ রাছেল : চাঁদপুরের কচুয়ায় বিআরটিসি বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে হাবিবুর রহমান (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে। সোমবার দুপুরে কচুয়া-সাচার-গৌরিপুর মহাসড়কে শিমুলতলী নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। তিনি উপজেলার হারিচাইল গ্রামের শহীদুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী ইসমাইল জানান, বিআরটিসি বাসটি ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সময় শিমুলতলীয় এলাকায় একটি সিএনজিকে অতিক্রম করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকলেটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী হাবিবুর রহমান ডান পা বাসের চাকায় থেঁতলিয়ে যায়। পরে আহত অবস্থায় স্থানীয়রা হাবিবুর রহমানকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরন করা হয়।

খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।









