শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে ১৫শ কেজি  জাটকা জব্দ করেছে কোস্টগার্ড

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৮ এপ্রিল, ২০২২, ৪:৫৮ পিএম
মতলব উত্তরে ১৫শ কেজি  জাটকা জব্দ করেছে কোস্টগার্ড
মতলব উত্তর প্রতিনিধি : বাংলাদেশ কোস্টগার্ড বিশেষ অভিযানে  ১৫ শ কেজি জাটকা জব্দ করেছে।  ১৮ এপ্রিল রাত ৩টার সময় এই ঝাটকা জব্দ করা হয় ৷
কোস্ট গার্ড চাঁদপুরের  পেটি অফিসার কন্টিনেজেন্ট কমান্ডার কাউসার হোসেন  এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৩  টার সময় মতলব উত্তর উপজেলার মোহনপুর সংলগ্ন মেঘনা নদীতে  সংগীয় ফোর্স নিয়ে বরিশাল হতে ঢাকা গামী ২টি লঞ্চ  থেকে  ১৫শ কেজি জাটকা  জব্দ করা হয়।
পরে সকালে মতলব উত্তর  উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রাসেদুজ্জামান এর উপস্থিতিতে জব্দকৃত ঝাটকা এতিমখানা,মাদ্রাসা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয় ৷

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।