সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

মেনাপুর বাদশাহ মিয়া উবি’র বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত হলেন আনিসুজ্জামান শিশির

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২, ৪:৩৫ পিএম
মেনাপুর বাদশাহ মিয়া উবি’র বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত হলেন আনিসুজ্জামান শিশির
নিজস্ব প্রতিবেদক : হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মেনাপুর বাদশাহ মিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত হলেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক,ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা এবং তরুণ আওয়ামী লীগ নেতা লায়ন মোহাম্মদ আনিসুজ্জামান শিশির।
১৯ এপ্রিল (মঙ্গলবার) সকালে প্রধান শিক্ষকের কার্যালয়ে অনুষ্ঠিত নবগঠিত ম্যানেজিং কমিটির প্রথম সভায় অভিভাবক সদস্য মোঃ সেলিম প্রধানিয়ার প্রস্তাবনায় এবং অভিভাবক সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান শামীম চৌধুরীর সমর্থনে সর্বসম্মতিক্রমে আনিসুজ্জামান শিশির কে বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত করা হয়। কমিটির সভাপতি ও ০১ নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবদুল হাদী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শাহ আলম মিয়াজি,অভিভাবক সদস্য মোঃ কামাল প্রধানিয়া, করিম খান, শিক্ষক প্রতিনিধি মোঃ বরিউল আউয়াল, খাদিজা আক্তার, খোকন চন্দ্র বনিক।
নবনির্বাচিত বিদ্যোৎসাহী সদস্য আনিসুজ্জামান শিশির তার এক প্রতিক্রিয়ায় বলেন এ রকম একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য হতে পেরে আমি অনেক গর্বিত ও আনন্দিত। আমাকে যে সন্মান জানানো হয়েছে আমি তার প্রতিদান দেয়ার সর্বাত্মক চেষ্টা করবো।বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন তথা প্রতিষ্ঠানটির সার্বিক অবকাঠামোগত উন্নয়নে সকলের দোয়া ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং আগামীর তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের মুক্তি যুদ্ধের চেতনায় উজ্জীবিত করে  সফল রাষ্ট্র নায়ক   মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি সুখী, সমৃদ্ধি ও তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশ বির্নিমানে গর্বিত অংশীদার হওয়ার দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন।
বিদ্যোৎসাহী সদস্য পদে নির্বাচিত হওয়ায় আনিসুজ্জামান শিশির চাঁদপুর -০৫ আসনের (হাজীগঞ্জ -শাহারাস্তি) মাননীয় সংসদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের ০১ নং সেক্টর কমান্ডার এবং নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি মহোদয় এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
আরও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন অত্র বিদ্যালয়ের সভাপতি ও ০১ নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবদুল হাদী মিয়া সহ অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সকল অভিভাবক সদস্য এবং শিক্ষক প্রতিনিধিদের প্রতি।
আনিসুজ্জামান শিশির একাউন্টটিং বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সেন্ট্রাল ল’ কলেজ থেকে এলএল.বি ডিগ্রি অর্জন করেন। এছাড়াও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)  থেকে ইনকাম টেক্স প্র্যাকটিশনারস (আইটিপি)সনদপ্রাপ্ত হন।তিনি পেশায় একজন আয়কর আইনজীবী ও কোম্পানি আইন উপদেষ্টা হিসেবে কাজ করেন। ঢাকা ট্যাকসেস্ বার এসোসিয়েশন, চাঁদপুর জেলা আয়কর আইনজীবী সমিতি, বাংলাদেশ কোম্পানি ল’ প্র্যাকটিশনারস সোসাইটির সদস্য, বাংলাদেশ একাউন্টিং এসোসিয়েশনের সদস্য, ঢাকা কলেজ একাউন্টিং এ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটির সদস্য সহ বিভিন্ন পেশাজীবি ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সক্রিয়ভাবে জড়িত। এছাড়াও তিনি লায়ন্স জেলা ৩১৫-এ ২ এর অধীনে লায়ন্স ক্লাব অব ঢাকা প্রিমিয়ারের কোষাধক্ষ্য ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
লায়ন মোহাম্মদ আনিসুজ্জামান শিশির সকলের শ্রদ্ধেয় শিক্ষা গুরু মেনাপুর বাদশাহ মিয়া উচ্চ বিদ্যালয় ও নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মোহাম্মদ আবদুল ওয়াহেদ (বিএ বিএড) মাষ্টারের জ্যেষ্ঠ পুত্র।

চাঁদপুরে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক 

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০:৩৫ এম
চাঁদপুরে আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক 

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তামজিদ মৃধা

চাঁদপুরের মতলব দক্ষিণে পুলিশের অভিযানে আটক হওয়া নিষিদ্ধঘোষিত ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ ইউনিয়ন বিএনপি ও যুবদলের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে। এঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ এলাকাজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় বইছে।
শনিবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আশ্বিনপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
ছাড়িয়ে নেওয়া নিষিদ্ধ ছাত্রলীগের ওই নেতার নাম তামজিদ হাসান মৃধা (৩২)। তিনি মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তামজিদ মৃধা ওই ইউনিয়নের আশ্বিনপুর গ্রামের মৃত আবদুল আউয়াল বাচ্চু মৃধার ছেলে। তার দুই ভাই বিএনপির রাজনীতির সাথে জরিত। এক ভাই তোফায়েল মৃধা উপজেলা যুবদলের সদস্য এবং আরেক ভাই আলম মৃধা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক।
তামজিদ মৃধার বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় ২০২৬ সালের ২০ সেপ্টেম্বর সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
​স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর রাত ৯টার দিকে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আশ্বিনপুর মাদ্রাসার সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন শাখার সভাপতি তামজিদ হাসান মৃধাকে আটক করে পুলিশ। খবর পেয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শরীফ পাটোয়ারী, উপজেলা যুবদলের সদস্য এবং আটক তামজিদ মৃধার বড় ভাই তোফায়েল মৃধা, আরেক ভাই ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আলম মৃধাসহ কয়েকজন ঘটনাস্থলে উপস্থিত হন। একপর্যায়ে তাঁরা পুলিশকে চাপ দিয়ে আটক ছাত্রলীগ সভাপতিকে ছাড়িয়ে নিয়ে যান। এ ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় বইছে।
​নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপির নেতাকর্মী ও এলাকাবাসী জানান, আটক তামজিদ মৃধার কাছ থেকে মাদক উদ্ধার করা হলেও সবকিছু জেনে শুনে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাঁকে ছাড়িয়ে নেন বিএনপি নেতা আবুল কালাম আজাদ। এর ফলে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এলাকাবাসীর দাবি, গত ৫ আগস্টের পর থেকে এই বিএনপি নেতা সরকারি গাছ বিক্রি, সরকারি চাল আত্মসাৎসহ নানা ধরনের অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়েছেন। মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দের কাছে বিষয়টি নিরপেক্ষ তদন্ত করে অবিলম্বে আবুল কালাম আজাদসহ তার সহযোগীদের দল থেকে বহিষ্কারের জোর দাবি জানান তারা।
​ঘটনার বিষয়ে জানতে চাইলে মতলব দক্ষিণ থানা এসআই দেলোয়ার হোসেন জানায়, অভিযান চালানোর সময় তানজিদ মৃধাকে আটক করা হয়েছিল। পরবর্তীতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এসে তাঁকে নিয়ে যান। তবে তাৎক্ষণিক তামজিদ মৃধা যে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমরা তা শনাক্ত করতে পারেনি। পরে বিষয়টি জানা গেছে সে ছাত্রলীগ নেতা।
​অভিযোগের বিষয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, তামজিদ মৃধাকে ছাড়িয়ে নেওয়ার সময় আমি ছিলাম না। তার ভাই তোফায়েল মৃধা ও আলম মৃধা তাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিয়েছে। আমি পরে গিয়ে জানতে পেরেছি পুলিশ তাকে ছেড়ে দিয়েছে।