শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

কচুয়ায় সাবেক সচিব গোলাম হোসেনের উদ্যোগে ইফতার মাহফিল

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২০ এপ্রিল, ২০২২, ৩:৩১ পিএম
কচুয়ায় সাবেক সচিব গোলাম হোসেনের উদ্যোগে ইফতার মাহফিল

আবু সাঈদ : কচুয়ায় জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সচিব আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মো. গোলাম হোসেনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ড. মনসুরউদ্দীন মহিলা কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রায় ২হাজার লোক।

এসময় উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোতাহের হোসেন দুলাল, সাংগঠনিক সম্পাদক আব্দুর জব্বার বাহার, বাতেন সরকার ও জিয়াউর রহমান হাতেম, গোহট উত্তর ইউপি চেয়ারম্যান কবির হোসেন, কচুয়া সদর দক্ষিণ ইউপি চেয়ারম্যান খন্দকার আরিফুজ্জামান, আশ্রাফপুর ইউপি চেয়ারম্যান রেজাউল মাওলা হেলাল, গোহট দক্ষিণ ইউপি’র সাবেক চেয়ারম্যান শাহরিয়ার শাহিন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, উপজেলা যুব লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা পরিষদের সাবেক সদস্য জোবায়ের হোসেন, পৌর কাউন্সিলর আবুল খায়ের রুমি, কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন প্রধান প্রমূখ।

দোয়া মুনাজাত পরিচালনা করেন ওলামালীগ নেতা আবুল হাসানাত।

Model Hospital

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।