সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

চাঁদপুর জেলা বাপসার অভিষেক ও ইফতার মাহফিল

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২, ৪:২৭ পিএম
চাঁদপুর জেলা বাপসার অভিষেক ও ইফতার মাহফিল
সজীব খান : বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা), চাঁদপুর জেলা কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে শহরের মুক্তিযোদ্ধ সড়কে এ্যারোমা চাইনিজ রেষ্টুরেন্টে  জেলা (বাপসার) সভাপতি মোঃ সুলতান মাহমুদের সভাতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাপসার কেন্দ্রীয় সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান। অনুষ্ঠানে  পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন জেলা সভাপতি সুলতান মাহমুদ।
এ সময় অন্যান্যদেন মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি বশির উল্যাহ খন্দকার সাংগঠনিক সম্পাদক সালামত উল্যাহ খান শাহীন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে ২০২১ সালের ৬ নভেম্বর চাঁদপুর জেলা বাপসার সাধারণ সভায় পূর্বের নির্বাচিত ৭ সদস্য বিশিষ্ট কমিটিকে দ্বিতীয় মেয়াদে অনুমোদন দেয়া হয়। পরবর্তীতে ৪৭ সদস্য বিশিষ্ট জেলার পূর্ণাঙ্গ কমিটির তালিকা অনুমোদনের জন্য চলতি বছরের ৮ জানুয়ারি কেন্দ্রীয় কমিটিতে প্রেরণ করা হয়। কমিটি ২৪ জানুয়ারি ওই কমিটি অনুমোদন দেন। এরপর শুক্রবার (২২ এপ্রিল) অভিষেকের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
পূর্নাঙ্গ কমিটির সভাপতি সুলতান মাহমুদ, সহ-সভাপতি বশির উল্যাহ খন্দকার, মো. গোলাম মোস্তফা শামীম, আব্দুল ওহাব দেওয়ান, দুলাল চন্দ্র ঘোষ, সোলায়মান মিয়া, মো. ওয়ালি উল্যাহ, নির্মল চন্দ্র পাল এবং মিজানুর রহমান সর্দার। সাধারণ সম্পাদক মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন, যুগ্ম সম্পাদক মহিবুবুল আহসান নিপু, মাইনুল ইসলাম, মো. মানিক মিয়া, বিল্লাল হোসেন সোহাগ, জসিম উদ্দিন মজুমদার, সাংগঠনিক সম্পাদক সালামত উল্যাহ খান শাহীন, সহ-সাংগঠনিক সম্পাদক ছিদ্দিকুর রহমান মীর, করিম আহম্মেদ দীপু, ফররুখ আহম্মেদ, আবুল কালাম, অর্থ সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ সোহেল, সহ-অর্থ সম্পাদক রাকিবুল হাসান রুবেল।
প্রচার সম্পাদক ইব্রাহীম খলিল মানিক, সহ-প্রচার সম্পাদক তপন চন্দ্র ভৌমিক, অন্তু দে, দপ্তর সম্পাদক মশিউর রহমান রিয়াদ, সহ-দপ্তর সম্পাদক রাজিব ভক্ত, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রায়হান বকাউল, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি পোদ্দার, হালিমা আক্তার রুমা, মহিলা বিষয়ক সম্পাদক তাছলিমা আক্তার, সহ-মহিলা বিষয়ক সম্পাদক রাবেয়া বশরি, নির্বাহী সদস্য, মো. মোস্তফা খান, আজহারুল ইসলাম গাজী, মো. নাছির উল্যাহ শেখ, সঞ্জিব চন্দ্র চন্দ, আবু বকর মানিক, মাহমুদ আমিন, নাছির আলম, সাগর চন্দ্র দাস, মো. আমির হোসেন, শ্যামল চন্দ্র দাস, মনসুর আহমেদ, মো. হানিফ মিয়া, মো. ওয়াদুদ সরদার, মানসী সাহা ও মাসুদুর রহমান মাসুম।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাগাদী দরবার শরীফের পীরজাদা মাওলানা আরিফুল ইসলাম নাহিদ।

হৃদয়বিদারক ঘটনা: ৫ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, একই জানাজায় পাশাপাশি দাফন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৮:২৯ পিএম
হৃদয়বিদারক ঘটনা: ৫ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু, একই জানাজায় পাশাপাশি দাফন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। ছোট ভাইয়ের মৃত্যুর খবর শোনার প্রায় পাঁচ ঘণ্টার ব্যবধানে মারা গেছেন বড় ভাইও। একই দিনে দুই ভাইয়ের মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শেষ বিদায়ে পাশাপাশি খোঁড়া হয় দুই ভাইয়ের কবর।

মঙ্গলবার (৯ নভেম্বর) মতলব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নবকলস গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই ভাই হলেন নবকলস গ্রামের মৃত আব্দুর রহমান খানের ছেলে হাছান খান (৫৫) ও হাসেম খান (৬২)।

স্বজনরা জানান, হাছান খান বোয়ালিয়া এলাকার প্রবাসী মঞ্জিলের বাড়িতে কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে ওই বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। তাঁর প্রথম জানাজা বাদ জোহর বোয়ালিয়া এলাকায় অনুষ্ঠিত হয়। পরে নিজ গ্রাম নবকলসে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি চলছিল।

এদিকে ছোট ভাইয়ের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে অসুস্থ বড় ভাই হাসেম খানও আরেক দুঃসংবাদের কারণ হয়ে ওঠেন পরিবারের জন্য। দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত হয়ে বাড়িতে শয্যাশায়ী থাকা হাসেম খান বিকেল ৩টার দিকে মারা যান।

Model Hospital

একই দিনে মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যুর খবরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। যে বাড়িতে দুই ভাইয়ের জানাজা ও দাফনের প্রস্তুতি চলছিল, সেখানেই তৈরি হয় আরেকটি শোকের আবহ।

প্রতিবেশী আমির খান জানান, হাছান খান দীর্ঘদিন ধরে বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের প্রবাসী মঞ্জিলের বাড়িতে বিশ্বস্ততার সঙ্গে কেয়ারটেকারের দায়িত্ব পালন করতেন। পরিবার-পরিজন নিয়ে ওই এলাকায় বসবাস করতেন তিনি। মঙ্গলবার হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। বাদ আসর নিজ গ্রামে জানাজা শেষে তাঁকে দাফনের কথা ছিল। এরই মধ্যে খবর আসে, তাঁর বড় ভাইও মারা গেছেন।

পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার রাতে বাদ এশা নবকলস গ্রামের মসজিদের সামনে একই সময়ে দুই ভাইয়ের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে পাশাপাশি কবরে তাঁদের দাফন করা হয়।

একই দিনে দুই ভাইয়ের এমন বিদায় স্থানীয়দের মধ্যে গভীর শোক ও আবেগের সৃষ্টি করেছে।