বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তির নাওড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২, ৫:০১ পিএম
শাহরাস্তির নাওড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
শাহরাস্তি প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার ৪ নং ওয়ার্ডের ঐতিহাসিক নাওড়া পাটওয়ারী পরিবারের উদ্যোগে নাওড়া জামে মসজিদে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২২ এপ্রিল শুক্রবার উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ঐতিহাসিক নাওড়া পাটওয়ারী পরিবারের উদ্যোগে বাদ আছর নামাজের পর থেকে রমজানের শিক্ষা ও হাকিকত নিয়ে আলোচনা করেন মসজিদের ইমাম মুফতি মানজুর আহমদ ফয়েজী। আলোচনা শেষে পাটওয়ারী পরিবারের সকল মরহুম ও জীবিত সদস্যগন সহ মসজিদের মুসল্লীদের জন্য দোয়া করা হয়। অতঃপর উপস্থিত সকলে ইফতারে অংশ গ্রহন করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি শামসুল আলম পাটওয়ারী, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ পাটওয়ারী সহ কমিটির সকল সদদ্যবৃন্দ।
অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন আলোকিত নাওড়া গ্রামের যুবশ্রেণি। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধান করেন মসজিদের মোয়াজ্জেম হাফেজ মোহাম্মদ জসিম উদ্দিন।
উল্লেখ্য, নাওড়া জামে মসজিদটি নাওড়া গ্রামের বিখ্যাত পাটওয়ারী পরিবারের উদ্যোগে স্থাপিত হয়েছে। যে পরিবারে কৃত্তি সন্তানদের মধ্যে উল্লেখযোগ্যগণ হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা ও শাহরাস্তি-হাজীগঞ্জের চারবারের সাংসদ মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম, সাবেক সচিব ড. আবদুস সাত্তার, কর্নেল দেলোয়ার, ক্যাপ্টেন জাকারিয়া, মরহুম শফিউল্লাহ পাটওয়ারী, মরহুম ইসলাম পাটওয়ারী,  পন্ডিত ফরিদ উদ্দিন, হায়দার আলী পাটওয়ারী সহ প্রমুখ। পাটওয়ারী পরিবারের পূর্ব পুরুষ এবং তাঁদেরই বর্তমান প্রজন্ম শুরু থেকে এখন পর্যন্ত এই মসজিদটির সার্বিক তত্বাবধান করে আসছেন। মসজিদটি কলেবরে বৃদ্ধি পেয়ে বর্তমানে শাহরাস্তি উপজেলায় একটি নান্দনিক মসজিদ হিসাবে পরোউপজেলায় পরিচিতি লাভ করেছে। মসজিদটির সমৃদ্ধির জন্য পাটওয়ারী পরিবারের যুব-বৃদ্ধ এবং এলাকাবাসি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
উল্লেখ্য, আগামী ২৯ এপ্রিল শুক্রবার যথারীতি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে এলাকাবাসি সকলকে উক্ত ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহন করার জন্য  অনুরোধ জানানো হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।