বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে আগুনে ভস্মীভূত পরিবারের পাশে ইউএনও হুমায়ন রশিদ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২, ৪:৩৫ পিএম
শাহরাস্তিতে আগুনে ভস্মীভূত পরিবারের পাশে ইউএনও হুমায়ন রশিদ
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে বসতঘর ও গৃহপালিত পশু পুড়ে ভস্মীভূত হওয়া এক পরিবারের পাশে দাঁড়িয়েছেন  ইউএনও হুমায়ন রশিদ।
ক্ষতিগ্রস্ত পরিবার, সংশ্লিষ্ট সূত্র জানায়, গত  বুধবার শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউপির ৩ নং ওয়ার্ডের ফটিকখিরা গ্রামের আকরাম ছৈয়াল বাড়ীর মৃত সিদ্দিকুর রহমানের পুত্র মোহাম্মদ মমিন মিয়ার বসতঘরের গৃহস্থালি সামগ্রী ও গৃহপালিত পশু দুটি ছাগল পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
এতে অসহায় পরিবারটি প্রায় ২ লক্ষাধিক টাকার অধিক ক্ষতিসাধন হয়। পরে অসহায় পরিবারটি স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের নিকট সাহায্যের একটি আবেদন করেন।
বৃহস্পতিবার ওই সংবাদ চাউর হতেই নবাগত ইউএনও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ন রশিদ ছুটে যান ঘটনার স্থলে। সেখানে তিনি ঘটনাস্থল রেকি করে অসহায় পরিবারটিকে স্থানীয় সাংসদ মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম এবং চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিসের সার্বিক তত্ত্বাবধানে নগদ ৫ হাজার টাকা, খাদ্য সামগ্রী এবং একটি ঘর উপহার দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন।
ওই সময় অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমজাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ তালুকদার, স্থানীয় ইউপি চেয়ারম্যান ডা: মোঃ আব্দুর রাজ্জাক, ইউপি সচিব সঞ্জিত চন্দ্র চন্দ, প্যানেল চেয়ারম্যান কুতুব উদ্দিন সোহাগ পাটোয়ারী, স্থানীয় ইউপি সদস্য মোঃ ফারুক হোসেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital