বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদমুখ সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩০ এপ্রিল, ২০২২, ৩:১২ পিএম
চাঁদমুখ সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
স্টাফ রিপোটার:  কাজ আন্দোলনকে এই শ্লোগানকে ধারণ করে আসছে ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন চাঁদমুখ।

গতকাল ৩০ তারিখ শনিবার সকাল ১১ টায় চাঁদপুর লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাঁদমুখ সংগঠনের সভাপতি শেখ মহিউদ্দিন রাসেল সভাপতিত্বে ও শিক্ষা ও আইসিটি সম্পাদক শওকত হোসেন দিপুর পরিচালনায় এতে প্রধান অ‌তি‌থি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক ও সংগঠনের উপদেষ্টা সোহেল রুশদী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চাঁদপুরে চাঁদমুখ একটি সুসংগঠিত সংগঠন। সামাজিক ও মানবিক কল্যানে চাঁদমুখ নিরলস ভাবে কাজ করছে। এই সংগঠনটি সুবিধাবঞ্চিত পথশিশু স্কুল শিক্ষার্থীসহ সকল কল্যানমূলক কাজ করে যাচ্ছেন। সংগঠনটি সভাপতি শেখ মহিউদ্দিন রাসেলের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। প্রতিবছর ন্যায় এবারও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই এই উদ্যোগ নিয়েছে তাদের এই সেচ্ছাসেবী সংগঠন। তাই সমাজের অসহায় মানুষের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতেই আমাদের এই ক্ষুদ্র আয়োজনের জন্য সংগঠনকে ধন্যবাদ।

Model Hospital

তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিশুদের নতুন পোশাক দিয়েছি। শিশুদের মন সবসময় ব্যাকুল থাকে ঈদে নতুন কাপড় পরার। আমাদের সকলের উচিত আশেপাশে বসবাসরত মানুষের দিকে একটু খেয়াল রাখা। আমাদের একটু মানবতা সোনার বাংলা গঠনে অপরিহার্য ভূমিকা রাখবে।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকার ও সংগঠনের উপদেষ্টা আতাউর রহমান পাটোয়ারী, লেডি প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোর্শেদ ইয়াসমিন, সাধারণ সম্পাদক ফিরোজ আলম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদমুখের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ শিশির, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক মুন্সি, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়ালীউল্লাহ ঢালী, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ, নির্বাহী সদস্য তাসলিমা মুন্নি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital