শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে নরিংপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২ মে, ২০২২, ৬:০৪ পিএম
শাহরাস্তিতে নরিংপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরন
শাহরাস্তি প্রতিনিধি : শাহরাস্তির সূচীপাড়া দক্ষিন ইউনিয়নের নরিংপুর গ্রামের যুব সমাজের উদ্যোগে গঠিত নরিংপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্যসামগ্রী ও উপহার বিতরণ করা হয়েছে।
রবিবার (পহেলা মে) উপজেলার নরিংপুর গ্রামে বাড়ি বাড়ি গিয়ে এসব ঈদসামগ্রী ও উপহার বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের আহবায়ক মো.ওমর ফারুক এর সার্বিক তত্ত্বাবধানে এবং মাষ্টার বজলুর রহমান, আব্দুল্লাহ, মোঃ পলাশ, মাষ্টার সফিউল্লাহ, জুবায়ের, মিরাজ, বোরহান উদ্দিন ,মো. মাহিন,মো.আমিনুর রহমান ও মো.আবু সুফিয়ান এর সার্বিক সহযোগিতায় সুবিধা বঞ্চিত শতাধিক লোকদের মাঝে বাড়ি বাড়ি গিয়ে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ফেডারেশনের আহবায়ক শুভেচ্ছা বক্তব্যে বলেন, আমাদের গ্রামে বসবাস করা সকল যুবক ভাইদের উদ্যোগে প্রতিষ্ঠিত নরিংপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশন গ্রামের সামাজিক কাজগুলোতে অবদান রাখছে।
গ্রামের অসহায় ও হতদরিদ্র মানুষগুলোর পাশে সব সময় থাকতে চায় এই ফাউন্ডেশন।
উল্লেখ্য, গ্রামের আর্থ সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমুখী কাজের নিমিত্তে গ্রামের যুবক ভাইদের একান্ত আগ্রহে গঠিত হয় নরিংপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশন । ইতিমধ্যে এই ওয়েলফেয়ার ফাউন্ডেশন গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীকে বিভিন্ন সহায়তামূলক কাজের মাধ্যমে সেবা প্রদান করে যাচ্ছেন।
আগামী দিনেও এই গ্রামের যুবক ভাইদের গঠিত ওয়েলফেয়ার ফাউন্ডেশন শক্ত ও মজবুত ভাবে পরিচালনা করে গ্রামের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় সাধ্যানুযায়ী বিভিন্ন ধরনের সেবা ও বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে এটাই নরিংপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মূল লক্ষ্য বলে মন্তব্য করেন ফেডারেশন সদস্যবৃন্দরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital