শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তির দহশ্রী গ্রামে মসজিদ কমিটি নিয়ে দু’পক্ষের সংর্ঘষে আহত ১০

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ মে, ২০২২, ৩:৪৯ পিএম
শাহরাস্তির দহশ্রী গ্রামে মসজিদ কমিটি নিয়ে দু’পক্ষের সংর্ঘষে আহত ১০

স্টাফ রিপোটার : শাহরাস্তি উপজেলার রায়শ্রী উওর ইউনিয়নের দহশ্রী গ্রামে মসজিদ কমিটি ও দেনা-পাওনা নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংর্ঘষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

আহতরা শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ ঘটনার বিষয়ে দু’পক্ষ শাহরাস্তি থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ করেছে।

থানায় লিখিত অভিযোগ ও হাসপাতালে চিকিৎসাধীন আহতরা জানান, দহশ্রী পূর্বপাড়া জামে মসজিদটি দহশ্রী কাঠালিয়া বাড়ীতে হওয়ায় এ বাড়ীর লোকজন মসজিদে প্রভাব বিস্তার করে আসছিল।

Model Hospital

গত ৩ মে মঙ্গলবার ঈদুল ফিতরের দিন মসজিদের চলমান কমিটি ও হিসাব- নিকাশ নিয়ে দু’দহশ্রী হাজী বাড়ী ও কাঠালিয়া বাড়ীর লোকজনের মধ্যে কথা কাটাকাটি ও বিরোধ সৃষ্টি হয়।

এ ঘটনার রেশ ধরে গত ৬ মে শুক্রবার জুমার নামাজের পর উপস্থিত মুসল্লী ও দু’বাড়ীর লোকজনের সাথে বৈঠক বসে এতে জাহাঙ্গীর আলম নামের এক ব্যাক্তি স্থানীয় ইউপি সদস্য খোরশেদ আলমকে মসজিদের দায়িত্ব দেয়ার ঘোষনা দেয়ায় দু’বাড়ীর লোকজনের মাঝে উওেজনা সৃষ্টি হয়। এতে দু’বাড়ীর লোকজন সংর্ঘষে জড়িয়ে পড়ে।

স্থানীয় মুসুল্লীদের উপর হামলা কারীরা হলো: ইকবাল (৩০) পিতা: নূরুল আমিন, সোহাগ (৩৫) পিতা : ফারুক হোসেন, জাহিদ (২৫) পিতা : আলমগীর হোসেন , মাহবুব (৩৬) পিতা; ক্বারী ইয়াকুব, রাজু(২৫) পিতা: নজরুল ইসলাম, জাহাঙ্গীর আলম (৫০) পিতা: মৃত: ইব্রাহিম, শরীফ হোসেন( ৩০) পিতা: সিরাজুল ইসলাম, আমিনুল ইসলাম( ৫০) পিতামৃত: আবদুল আউয়াল, আক্তার হোসেন,(৩০) পিতা: তাজুল ইসলাম, সহ অজ্ঞাতনামা ৭/৮ জন। এ ঘটনায় দুষ্কৃতকারীদের হামলায় গুরুতর আহত মুসুল্লীরা হচ্ছেন: মো: আক্তার হোসেন (৩৮) পিতামৃত: নূর মোহাম্মদ, মাসুম হোসেন (২০) পিতা: আবুল কালাম, এমরান হোসেন (২৪) পিতা: নূর মোহাম্মদ, মোখলেছুর রহমান (৬৫) পিতা: মৃত: ঈসমাইল, মফিজুর রহমান (৬২) পিতা: মৃত: ঈসমাঈল সহ ৫/৭ জন।

এ বিষয়ে স্থানীয় মুসুল্লী ও প্রত্যক্ষদর্শী মো: কবির হোসেন জানান, কাঠালিয়া বাড়ীতে মসজিদ হওয়ায় তারা সব সময় প্রভাব বিস্তার করে আসছিল। মসজিদের আয়, দানবাক্স, অন্যান হিসাব না দিয়ে অর্থ আত্বসাত করছিল কাঠালিয়া বাড়ীর লোকজন। এ বিষয়ে হাজী বাড়ীর লোকজন প্রতিনিয়তই প্রতিবাদ জানিয়ে আসছিল। স্থানীয় ইউপি সদস্য এ মসজিদের মুসুল্লী না হওয়া সত্ত্বে ও তাকে মসজিদ কমিটির দায়িত্ব দেয়া নিয়ে এ সংর্ঘর্ষের ঘটনা ঘটে।

এ বিষয়ে স্থানীয় সদস্য খোরশেদ আলমের সাথে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital