বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে; দুলাল পাটওয়ারী

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ মে, ২০২২, ৪:০৪ পিএম
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে; দুলাল পাটওয়ারী

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তরের কর্মরত সাংবাদিকদের সব সময় ন্যায়ের পক্ষে থেকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানিয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

মতলব উত্তর প্রেসক্লাবের নবগঠিত কমিটির সদস্যরা গতকাল রোববার দুপুরে চাঁদপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল তাঁর বাসভবনে সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের সাংবাদিকদের উন্নয়নের জন্য অনেক কার্যক্রম করে যাচ্ছে। যা অতীতে কোনো সরকার করেনি। আপনারা সব সময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন।

তিনি বলেন, মতলব উত্তর প্রেসক্লাবের নব গঠিত কমিটির পাশে সব সময় থাকব। এবং সব ধরনের সহযোগিতা করব।
এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি বোরহান উদ্দিন ডালিম, সহ সভাপতি জহিরুল হাসান মিন্টু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মো. দ্বীন ইসলাম, কোষাধ্যক্ষ নূর মোহাম্মদ খান, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম রানা, সদস্য জাকির হোসেন রিপন, শাহিন আলম, দৌলত হোসেন আবির, সুমন আহমেদ, তাইজুল ইসলাম সাগর, কামরুল ইসলাম রাব্বী।

Model Hospital

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।