বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হোসাইন আহমেদ দুলাল রামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ মে, ২০২২, ৩:৫৪ পিএম
হোসাইন আহমেদ দুলাল রামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত
মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে পরিষদের সদস্যদের প্রত্যক্ষ ভোটে ১ নম্বর প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ৬নং ওয়ার্ড রামপুর গ্রামের ইউপি সদস্য মোঃ হোসাইন আহমেদ দুলাল।
বুধবার (১১ মে) দুপুরে রামপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়াও নির্বাচনে ২ নম্বর প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ১নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ সেলিম মিজি এবং ৩ নম্বর প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ৪,৫,৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শাহীনা বেগম। এদিন নির্বাচনের সার্বিক পরিচালনা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী ও ইউপি সচিব মোহাম্মদ রাকিবুল হাসান খান।
১৩ ভোটের মধ্যে ৪ ভোট পেয়ে ১নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়ে মোঃ হোসাইন আহমেদ দুলাল সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করে বলেন, আমাকে ৫নং রামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসাবে মনোনীত করায় রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী ও ইউপি সদস্যবৃন্দের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
প্রিয় ৫নং রামপুর ইউনিয়নবাসী আপনারা আমাকে দোয়া করবেন, আমি যেনো জনগনের অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি।
ইউপি চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী বলেন, ইউনিয়নবাসীর সহযোগিতা নিয়ে নির্বাচিত প্যানেল চেয়ারম্যানরা জনগণের সেবায় কাজ করে যাবে বলে আমি বিশ্বাস করি। এসময় ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।