বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ব্যবসায়ী উজ্জ্বল হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মে, ২০২২, ৭:০৫ পিএম
ব্যবসায়ী উজ্জ্বল হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল পর্যটন কেন্দ্ৰে মোবাইল ফোন ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজিকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি স্থানীয় নৌ ডাকাত কবির খালাশি, জজ মিয়া খালাশি ও নাহিদ খালাশিসহ সব আসামিকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে নিহতের পরিবার।

বৃহস্পতিবার (১২ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে নিহতের বড় ভাই গোলাম কিবরিয়া মিয়াজি বলেন, গত ৪ মে (বৃহস্পতিবার) রাতে একটি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে শ্বশুরবাড়ি এলাকা চাঁদপুরের মতলবে যান ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজি। একই রাতে মতলব উপজেলার ষাটনল পর্যটন কেন্দ্রে অনুষ্ঠানস্থল পরিদর্শনে গেলে সেখানে হঠাৎ এসে ফাঁকা গুলি ছোড়ে স্থানীয় নৌ ডাকাত কবির খালাশি। পরে ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজির সঙ্গে থাকা লোকজন পালিয়ে গেলে তার পায়ে গুলি করে তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে কবির খালাশি, জজ মিয়া খালাশি, নাহিদ খালাশি, তুশার খালাশি ও বাবলা ডাকাতসহ আরো ২০ থেকে ২৫ জন দুর্বৃত্ত।

তিনি বলেন, এ হত্যাকাণ্ডের পরদিন আমি নিজে বাদী হয়ে চাঁদপুরের মতলব উত্তর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করি। তবে হত্যাকাণ্ডের ৭ দিনেও চাঞ্চল্যকর এ হত্যা মামলার কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় আমরা সুষ্ঠ বিচার নিয়ে শঙ্কায় রয়েছি।

Model Hospital

তিনি অভিযোগ করে বলেন, কবির খালাশি চক্র এলাকার নৌ ডাকাত হিসেবে পরিচিত। তারা খুন-খারাবি, দখলবাজি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত। এই চক্রের কতিপয় সদস্য আমার ভাইকে ডাকাত বলে অপপ্রচার করছে। অথচ আমার ভাই ঢাকার একটি শপিং মলে মোবাইলের ব্যবসা করত।

নিহত উজ্জ্বলের বোন মে‌রি মি‌জি ব‌লেন, বিচার না কর‌লে আমা‌দের প‌রিবারকে জনসম্মু‌খে হত্যা করা হোক। আমি কাফ‌নের কাপড় নি‌য়ে বের হ‌য়ে‌ছি। বিচার না পাওয়া পর্যন্ত ঘরে ফির‌ব না।

মানববন্ধনে তার পরিবারের অন্যান্য সদস্য এবং বন্ধুরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital