শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা সালমান শেখ আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মে, ২০২২, ৭:৪৬ পিএম
চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা সালমান শেখ আটক

স্টাফ রিপোর্টার : চাঁদপুর পৌর যুগ্ম সম্পাদক, ও ১৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সালমান শেখ কে জমিজমা সংক্রান্ত চাঁদাবাজির মামলায় আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

চাঁদপুর সদর মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুর পৌর সভার ১৪ নং ওয়ার্ডের বাবুরহাট মডেল টাউনে একটি জমিজমা সংক্রান্ত বিষয়ে স্হানীয় একটি সংঘবদ্ধ চক্র কে নিয়ে জমির মালিক থেকে চাঁদা দাবি করে। এ ঘটনা কে কেন্দ্র করে সে স্হানে দু’পক্ষের সংঘর্ষ সৃষ্টি হয়। এক পর্যায়ে উক্ত সম্পওির মালিক পক্ষ উক্ত বিএনপি নেতা কে প্রধান আসামী করে মামলা দায়ের করে। উক্ত মামলায় হাজিরা না দেওয়ায় আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করে।

এই গ্রেফতারী পরোয়ানা থানায় আসলে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ গতকাল ১২ মে বিকেলে শহরের বাবুরহাট এলাকা থেকে তাঁকে আটক করে চাঁদপুর সদর থানায় নিয়ে আসে।

উল্লেখ্য মোঃ সালমান শেখ চাঁদপুর পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ও ১৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তাঁর বিরুদ্ধে জমিজমা সংক্রান্ত ভূমিদস্যুতায় বহু অভিযোগ রয়েছে। এছাড়া ও রাজনৈতিক সহিংসতার বেশ কটি মামলা রয়েছে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital