শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সাংসদ রুহুলকে বিমানবন্দরে নেতাকর্মীদের সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৫ মে, ২০২২, ৮:২৩ এম
সাংসদ রুহুলকে বিমানবন্দরে নেতাকর্মীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল ১০ দিনের সরকারি সফর শেষে দেশে আসায় বিমানবন্দরে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা। আমেরিকার নিউর্য়কে মহান স্বাধীনতার ঐতিহাসিক ম্যাডাসিন স্কয়ার গার্ডেনে আয়োজিত গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্টে যোগ দিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদের সাথে গত ৩ মে সফর সঙ্গী হিসেবে যান তিনি।

সরকারি সফর শেষে শনিবার (১২ মে) বিকালে দেশে আসলে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যান বিষয়ক উপকমিটির সদস্য আরিফুল্লাহ সরকার, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, মতলব উত্তর উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার, প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন সরকার, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সদস্য আতিকুল ইসলাম, এমপির ব্যক্তিগত সহকারি অ্যাড. লিয়াকত আলী সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক ইঞ্জি. জামাল হোসেন নাহিদ, উপজেলা ক্রীড়া সম্পাদক একে আজাদ, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ হোসাইন শিপু, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আঃ রব, ছেংগারচর পৌর শ্রমিকলীগের সভাপতি সিরাজ, পৌর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ইউসুফ লস্কর, পৌর যুবলীগ নেতা ওমর খান, হারিছ খান, সাবেক ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম রিয়াজ, মাজহারুল ইসলাম ইকবাল, সাবেক ইউপি সদস্য মিলন সরকার সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital