বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহতলীতে যুবকের আত্মহত্যা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৮ মে, ২০২২, ১:৪৮ পিএম
শাহতলীতে যুবকের আত্মহত্যা
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলা শাহমাহমুদপুর ইউনিয়নের বড় শাহতলী গ্রামের শহিদ গাজীর ছেলে হাফেজ মিলন আত্মহত্যা করেছে। বুধবার এ ঘটনা ঘটে। এ  ঘটনায় পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, গাজী বাড়ির সংলগ্ন ড্রেজারের ঘরের ভেতরে দিনে কোন এক সময় সে আত্মহত্যা করে। দুপুর দেড়টায় পাশে বাড়ির একজন সেখানে ছাগল বানতে গিয়ে মিলনকে ঝিলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকদের জানান, পরে বিষয়টি স্থানীয়রা ইউনিয়ন পরিষদকে অবগত করলে, পরিষদ চাঁদপুর মডেল থানা পুলিশকে অবগত করেন। পরে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে আসেন।
এলাকাবাসী জানান, ঘটনার দিন হাফেজ মিলন সকাল সাড়ে ৮টা পর্যন্ত দোকানের কাছে আর তার ফার্মের পাশে ড্রেজারের ঘরের পাশে ঘুরপাক করেন।
হাফেজ মিলন ঢাকা থেকে কয়েক বছর পূর্বে বাড়িতে এসে ফল্ট্রিফার্ম দিয়ে সুন্দর ভাবেই জীবন যাবপ করছেন। মৃত্যুকালে হাফেজ মিলন স্ত্রী, একমাত্র কণ্যা সন্তান, বাবা, মা, তিন ভাই, দুই বোনসহ অসংখ্যা আত্মীয় স্বজন রেখে যান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।