বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে মা‌র্কেট মা‌লি‌কের উপর ভাড়া‌টিয়ার হামলা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৮ মে, ২০২২, ৪:১৯ পিএম
চাঁদপুরে মা‌র্কেট মা‌লি‌কের উপর ভাড়া‌টিয়ার হামলা

স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহ‌রের কু‌মিল্লা রো‌ডে চিত্রলেখা মোড় সংলগ্ন ইউসুফ ম‌্যানশ‌নে মা‌র্কেটের ভাড়া‌টিয়া কর্তৃক মা‌লিক কর্তৃপ‌ক্ষের উপর হামলার ঘটনা ঘ‌টেছে।

১৬ মে রা‌তে দোকা‌নের ডিট শেষ হওয়া স‌ত্ত্বেও দোকান না ছাড়ায় মা‌লিক কর্তৃপক্ষ ভাড়া‌টিয়া‌কে দোকান ছাড়‌তে বলায় ভাড়া‌টিয়া মোঃ না‌হিদ ও রিফাত হো‌সেন চৌধুরী মা‌র্কেটের মা‌লিক কর্তৃপ‌ক্ষেরে উপর হামলা চালায়। এতে ইউসুফ ম‌্যানশ‌নের মা‌লি‌ক ডাঃ আব্দুল হাই‌য়ের ছে‌লে মোঃ মেহমুদ আখন ও ভা‌গিনা মাসুদ পার‌ভেজ বাবু পাটওয়ারী গুরুতর আহত হন। হামলার পর স্থানীয়রা উদ্ধার ক‌রে তা‌দের চাঁদপুর সদর হাসপাত‌লে ভ‌র্তি ক‌রে।

এঘটনায় ডাক্তার আব্দুল হাই‌ আখন্দ বাদী হ‌য়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

উক্ত অভিযোগে তিনি অভিযোগ করেন , গত ১৪২৬ বাংলা স‌নের প‌হেলা বৈশাখ হ‌তে ১৪২৮ স‌নের ৩০ শে চৈত্র পর্যন্ত ৩ বছরের জন‌্য মা‌র্কেটের নিচতলায় মোঃ না‌হিদ চৌধুরী‌কে দোকান ভাড়া দেই। ৩ বছর পূর্ণ হলে বহুবার বলার পর ভাড়া‌টিয়া না‌হিদ দোকান ছাড়‌তে অপারগতা প্রকাশ ক‌রে।

Model Hospital

গত ১৬ মে আবার আমার ছে‌লে ও ভা‌গিনা দোকান ছাড়া বিষ‌য়ে বল‌তে গে‌লে না‌হিদ ও রিফাত আমার ছে‌লের উপর হামলা ক‌রে তা‌দের গুরুতর আহত ক‌রে। তা‌দের ডাক চিৎকা‌রে মা‌র্কেটের আ‌শেপা‌শের মানুষ উপ‌স্থিত হ‌য়ে তা‌দের উদ্ধার ক‌রে সদর হাসপাতা‌লে চি‌কিৎসার জন‌্য নি‌য়ে যায়। না‌হিদ ও রিফাত হামলা ক‌রে ক্ষান্ত হয়‌নি তারা আমার প‌রিবা‌রের অন‌্যদের বি‌ভিন্নভা‌বে হুম‌কি ধম‌কি দি‌য়ে আস‌ছে। তারা আমার ছে‌লে‌কে প্রা‌ণে মে‌রে ফেলারও হুম‌কি দেয়।

উল্লেখিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ভুক্তভোগী পরিবার প্রশাসনের দৃষ্টি আর্কষণ করছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital